
কোচবিহার, ৬ মার্চ (হি.স.): লোকালয়ে ঢুকে পড়া বাইসনের হামলায় আহত হলেন এক বৃদ্ধা। শুক্রবার কোচবিহার ২ ব্লকের রাজারহাট এলাকায় ওই ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আহত মহিলার নাম বেলা দাস। তাঁর বয়স ৭০ বছর। দ্রুত তাঁকে উদ্ধার করে কোচবিহার মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়| সেখানেই তাঁর চিকিৎসা চলছে। কোচবিহারের বন দফতরের এক আধিকারিক বলেন, বাইসনের হামলায় এক বৃদ্ধা আহত হয়েছেন। বাইসনের গতিবিধি নজরে রাখতে এলাকায় বনকর্মীরা সতর্ক রয়েছেন বলেও জানান তিনি।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ