বর্ধমান বিশ্ববিদ্যালয়ে এসএফআই-এর অভিযান, ছড়াল উত্তেজনা
পূর্ব বর্ধমান, ৬ মার্চ (হি.স.): এসএফআই পূর্ব বর্ধমান জেলা কমিটির ডাকে বর্ধমান বিশ্ববিদ্যালয় অভিযানে উত্তেজনা ছড়াল। শুক্রবার সকালে কার্জনগেট থেকে মিছিল করে সংগঠনের সদস্যেরা বর্ধমান বিশ্ববিদ্যালয়ের রাজবাটী ক্যাম্পাসে পৌঁছন। আগে থেকেই সেখানে প্রশাসনিক
বর্ধমান বিশ্ববিদ্যালয়ে এসএফআই-এর অভিযান, ছড়াল উত্তেজনা


পূর্ব বর্ধমান, ৬ মার্চ (হি.স.): এসএফআই পূর্ব বর্ধমান জেলা কমিটির ডাকে বর্ধমান বিশ্ববিদ্যালয় অভিযানে উত্তেজনা ছড়াল। শুক্রবার সকালে কার্জনগেট থেকে মিছিল করে সংগঠনের সদস্যেরা বর্ধমান বিশ্ববিদ্যালয়ের রাজবাটী ক্যাম্পাসে পৌঁছন। আগে থেকেই সেখানে প্রশাসনিক ভবনের সমস্ত গেটে তালা দিয়ে পুলিশ মোতায়েন ছিল। সংগঠনের সদস্যেরা দরজা ভেঙে ভিতরে ঢোকার চেষ্টা করলে অশান্তি বাঁধে। পুলিশ এবং বিশ্ববিদ্যালয়ের রক্ষীদের সঙ্গে এসএফআই কর্মীদের ধস্তাধস্তি শুরু হয়। অনেকে গেট টপকে ভিতরে ঢোকার চেষ্টা করেন। পরে আন্দোলনকারীরা বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে থাকেন।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande