রাজ্যপাল নিয়োগের প্রক্রিয়ায় রাজ্য সরকারের ভূমিকা থাকা উচিত: সুখেন্দুশেখর
কলকাতা, ৬ মার্চ (হি.স.): বাংলায় নতুন রাজ্যপাল নিয়োগের আবহে কেন্দ্রের বিরুদ্ধে সরব হলেন তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায়। বৃহস্পতিবার জানা যায়, বাংলার নতুন রাজ্যপাল হচ্ছেন আর এন রবি। শুক্রবার সুখেন্দুশেখর সমাজ মাধ্যম এক্স হ্যান্ডলে লেখেন, রাজ্যপাল নিয়
রাজ্যপাল নিয়োগের প্রক্রিয়ায় রাজ্য সরকারের ভূমিকা থাকা উচিত: সুখেন্দুশেখর


কলকাতা, ৬ মার্চ (হি.স.): বাংলায় নতুন রাজ্যপাল নিয়োগের আবহে কেন্দ্রের বিরুদ্ধে সরব হলেন তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায়। বৃহস্পতিবার জানা যায়, বাংলার নতুন রাজ্যপাল হচ্ছেন আর এন রবি। শুক্রবার সুখেন্দুশেখর সমাজ মাধ্যম এক্স হ্যান্ডলে লেখেন, রাজ্যপাল নিয়োগের প্রক্রিয়ায় রাজ্য সরকারের ভূমিকা অবশ্যই থাকা উচিত। সারকারিয়া কমিশন, পুনছি কমিশন কেন্দ্র-রাজ্য সম্পর্কের বিষয়ে বলেছে রাজ্যের সঙ্গে আলোচনার পরই রাজ্যপাল নিয়োগ করা উচিত। কে শুনছে?

উল্লেখ্য, বিধানসভা ভোটের মুখে বৃহস্পতিবার ইস্তফা দেন বাংলার রাজ্যপাল সিভি আনন্দ বোস। এদিন সন্ধ্যায় আচমকাই এই খবর ছড়িয়ে পড়ে। প্রথমে বিভ্রান্তি থাকলেও পরে জানা যায়, খবর খাঁটি সত্যি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও এক্স বার্তায় একথা স্বীকার করেছিলেন। সেই সঙ্গে লিখেছিলেন, এই বিষয়ে প্রতিষ্ঠিত রীতি অনুসারে কখনও আমার সঙ্গে পরামর্শ করেননি। এই ধরনের কর্মকাণ্ড ভারতের সংবিধানের চেতনাকে ক্ষুণ্ন করে এবং আমাদের যুক্তরাষ্ট্রীয় কাঠামোর ভিত্তির উপর আঘাত করে। কেন্দ্রকে অবশ্যই সহযোগিতামূলক যুক্তরাষ্ট্রীয় নীতিগুলিকে সম্মান করতে হবে এবং গণতান্ত্রিক রীতিনীতি এবং রাজ্যগুলির মর্যাদা ক্ষুণ্ন করে এমন একতরফা সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকতে হবে।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande