জলপাইগুড়ির মৌলানি উড়ালপুলে দুর্ঘটনা, মৃত দুই
জলপাইগুড়ি, ৬ মার্চ (হি.স.): বৃহস্পতিবার গভীর রাতে জলপাইগুড়ি জেলার মৌলানি উড়ালপুলে একটি দুর্ঘটনা ঘটে| দুর্ঘটনায় বেশ কয়েকজন আহত হয়| তাঁদের মধ্যে দু''জনের মৃত্যু হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, এক যুবক এবং যুবতীর মৃত্যু হয়েছে। দুই জনেই জলপাইগুড়ির বা
জলপাইগুড়ির মৌলানি উড়ালপুলে দুর্ঘটনা, মৃত দুই


জলপাইগুড়ি, ৬ মার্চ (হি.স.): বৃহস্পতিবার গভীর রাতে জলপাইগুড়ি জেলার মৌলানি উড়ালপুলে একটি দুর্ঘটনা ঘটে| দুর্ঘটনায় বেশ কয়েকজন আহত হয়| তাঁদের মধ্যে দু'জনের মৃত্যু হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, এক যুবক এবং যুবতীর মৃত্যু হয়েছে। দুই জনেই জলপাইগুড়ির বাসিন্দা। বৃহস্পতিবার রাতে লাটাগুড়ি যাওয়ার পথে মৌলানি উড়ালপুলের রেলিঙে ধাক্কা মেরে একটি গাড়ি উলটে যায়। চালক-সহ গাড়িতে ছিলেন ৭ জন যুবক ও যুবতী। জখম ৭ জনকে উদ্ধার করে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠানো হয়। আহতরা সকলেই জলপাইগুড়িতে থাকতেন। শুক্রবার সকালে দু'জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, আরও একজনের অবস্থা আশঙ্কাজনক।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande