জয়পুরে আসবাবপত্রের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড
জয়পুর, ৬ মার্চ (হি. স.) : জয়পুরের হাতোজ এলাকার নারায়ণ সিটিতে বৃহস্পতিবার রাতে একটি আসবাবপত্রের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। রাধা রানি ওয়াটার পার্কের কাছে অবস্থিত একটি আসবাবপত্রের কারখানার গুদামে আগুন লাগলে সেখানে রাখা বিপুল পরিমাণ আসবাবপত্র
জয়পুরে ফার্নিচার গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড, ২০টি দমকলের চেষ্টায় নিয়ন্ত্রণে আগুন


জয়পুর, ৬ মার্চ (হি. স.) : জয়পুরের হাতোজ এলাকার নারায়ণ সিটিতে বৃহস্পতিবার রাতে একটি আসবাবপত্রের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। রাধা রানি ওয়াটার পার্কের কাছে অবস্থিত একটি আসবাবপত্রের কারখানার গুদামে আগুন লাগলে সেখানে রাখা বিপুল পরিমাণ আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়।

জানা গিয়েছে, আগুন লাগার সময় গুদামের ভিতরে প্রায় ছয়জন শ্রমিক কাজ করছিলেন। আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে তাঁরা দ্রুত বাইরে বেরিয়ে আসেন। পাশাপাশি কারখানা চত্বরে থাকা ১৩ জনেরও বেশি শিশু, মহিলা ও অন্যদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়, ফলে বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।

স্থানীয় বাসিন্দারা আগুনের খবর পেয়ে দমকল বাহিনীতে খবর দেন। যদিও দমকল বাহিনী পৌঁছানোর আগে গ্রামবাসীরা আগুন নেভানোর চেষ্টা করেন। পরে জয়পুর থেকে দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

শুক্রবার পুলিশ সূত্রে জানা গিয়েছে, গুদামে আসবাবপত্রের পাশাপাশি দাহ্য পদার্থ ও রাসায়নিকও মজুত ছিল, যার ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। তবে স্থানীয়দের তৎপরতায় গেটের কাছে রাখা সোফা ও গ্যাস সিলিন্ডার সময়মতো বাইরে সরিয়ে নেওয়া হয়, ফলে বড় বিস্ফোরণের আশঙ্কা এড়ানো যায়।

ঘটনার খবর পেয়ে খোরা বিসাল থানার পুলিশ ছাড়াও কালওয়াদ ও করধানি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজে সাহায্য করে। পুলিশের প্রাথমিক অনুমান, আবাসিক এলাকায় নাম ও সাইনবোর্ড ছাড়াই এই কারখানা চালানো হচ্ছিল। আগুন লাগার সঠিক কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande