গত এক মাসে ১১৯১টি পণ্যবাহী রেক আনলোড এনএফ রেলওয়ের
গুয়াহাটি, ৭ মাৰ্চ (হি.স.) : গত এক মাসে (ফেব্রুয়ারি ২০২৬) উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের উল্লেখযোগ্যভাবে পণ্যবাহী রেক আনলোড বৃদ্ধি পেয়েছে। গত এক মাসে মোট ১,১৯১টি পণ্যবাহী রেক আনলোড করা হয়েছে, যা আগের বছরের একইমাসে ১,১৩৭টি রেকের তুলনায় ৪.৭ শতাংশ বৃদ্
পণ্যবাহী রেক_প্রতিনিধিত্বমূলক ছবি


গুয়াহাটি, ৭ মাৰ্চ (হি.স.) : গত এক মাসে (ফেব্রুয়ারি ২০২৬) উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের উল্লেখযোগ্যভাবে পণ্যবাহী রেক আনলোড বৃদ্ধি পেয়েছে। গত এক মাসে মোট ১,১৯১টি পণ্যবাহী রেক আনলোড করা হয়েছে, যা আগের বছরের একইমাসে ১,১৩৭টি রেকের তুলনায় ৪.৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

আজ শনিবার উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা এক প্রেস বার্তায় জানান, মাসজুড়ে এনএফ রেল খাদ্যশস্য, সার, সিমেন্ট, কয়লা এবং অন্যান্য সামগ্রী সহ বিভিন্ন ধরনের প্রয়োজনীয়ও ইন্ডাস্ট্রিয়াল সামগ্রীর সুগম পরিবহণ নিশ্চিত করেছে। এই কনসাইনমেন্টগুলি তার এখতিয়ারের বিভিন্ন গুডস শেডে দক্ষতার সাথে হ্যান্ডেল করা হয়। যার ফলে সময়মতো সরবরাহ এবং পরিচালনাগত নির্ভরযোগ্যতা নিশ্চিত হয়।

তিনি জানান, এই সময়কালে পণ্যবাহী পরিবহণের একটি উল্লেখযোগ্য অংশ উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলিকে সরবরাহ করা হয়। অসমে ৬৫৫টি রেক আনলোড করা হয়। যার মধ্যে ৩০৮টি রেকে অত্যাবশ্যক সামগ্রী লোড ছিল, যা পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম এবং দৈনন্দিন ভোক্তাদের চাহিদা পূরণে রেলওয়ের গুরুত্বপূর্ণ ভূমিকার প্রতিফলন।

সংশ্লিষ্ট মাসে ত্রিপুরায় ৮৫টি, নাগাল্যান্ডে ১৭টি, অরুণাচল প্রদেশে নয়টি, মণিপুরে ১৬টি, মেঘালয়ে একটি এবং মিজোরামে সাতটি করে রেক আনলোড করা হয়েছ।

এছাড়া, উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের অধিক্ষেত্রের মধ্যে পশ্চিমবঙ্গে ২২২টি পণ্যবাহী রেক ও বিহারে ১৭৯টি অত্যাবশ্যক এবং অন্যান্য পণ্য সামগ্রীর রেক আনলোড করা হয়েছে। যার মধ্যে অত্যাবশ্যক এবং অন্যান্য পণ্য সামগ্রী উভয় ধরনের জিনিসপত্র ছিল।

প্রয়োজনীয় পণ্য এবং ইন্ডাস্ট্রিয়াল পণ্যের পরিবহণ অঞ্চলজুড়ে জনসাধারণের চাহিদা মেটাতে এবং অর্থনৈতিক কার্যকলাপকে সমর্থন করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফিল্ড পর্যায়ের ইউনিটগুলির নিবিড় পর্যবেক্ষণ এবং সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে পণ্য টার্ন অ্যারাউন্ড সময় এবং আনলোডিং দক্ষতা উন্নত করেছে। যার ফলে নির্ভরযোগ্য মালবাহী পরিবহণ এবং উত্তর-পূর্বাঞ্চলের আর্থ-সামাজিক উন্নয়নের প্রতি তার প্রতিশ্রুতি ব্যক্ত করে, বলা হয়েছে প্রেস বার্তায়।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande