
দুবরাজপুর, ৭ মার্চ (হি.স.): বোমা বিস্ফোরণের শব্দে কেঁপে উঠল এলাকা। এ বার ঘটনাস্থল কোনও নির্জন মাঠ বা পরিত্যক্ত বাড়ি নয়, বরং জনবহুল এলাকার একটি সরকারি উপ-স্বাস্থ্য কেন্দ্র। তার সীমানা প্রাচীরের পাশেই মজুত করে রাখা ছিল বোমা। সেই বোমায় প্রচণ্ড বিস্ফোরণের জেরে ধূলিসাৎ হয়ে গেল দুবরাজপুর ব্লকের যশপুর উপ-স্বাস্থ্য কেন্দ্রের দেওয়াল। তবে এই ঘটনায় সবচেয়ে বড় আশঙ্কার বিষয় হলো, দুর্ঘটনাস্থল থেকে মাত্র ৫ ফুট দূরত্বেই ছিল যশপুর হাই স্কুল। এই বিস্ফোরণে এলাকায় আতঙ্ক ছড়ায়।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ