শিমলায় ফ্ল্যাট থেকে পৌঢ়ের দেহ উদ্ধার, তদন্তে পুলিশ
শিমলা, ৭ মার্চ (হি.স.) : শিমলার নিউ শিমলার একটি আবাসিক এলাকায় ফ্ল্যাটের ভিতর থেকে এক পৌঢ়ের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। প্রতিবেশীরা দীর্ঘ সময় দরজা না খোলায় সন্দেহ হলে পুলিশে খবর দেন। পরে পুলিশের উপস্থিতিতে দরজা খুলে ভিতরে ঢুকে দেহ উদ্ধার করা হ
শিমলায় ফ্ল্যাট থেকে পৌঢ়ের দেহ উদ্ধার, তদন্তে পুলিশ


শিমলা, ৭ মার্চ (হি.স.) : শিমলার নিউ শিমলার একটি আবাসিক এলাকায় ফ্ল্যাটের ভিতর থেকে এক পৌঢ়ের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। প্রতিবেশীরা দীর্ঘ সময় দরজা না খোলায় সন্দেহ হলে পুলিশে খবর দেন। পরে পুলিশের উপস্থিতিতে দরজা খুলে ভিতরে ঢুকে দেহ উদ্ধার করা হয়।

শনিবার পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনাটি নিউ শিমলার সেক্টর–৪, ব্লক–৫০ এলাকার। শুক্রবার বিকেলের পর নিউ শিমলা থানায় খবর আসে যে ওই ফ্ল্যাটে এক ব্যক্তি একাই থাকতেন এবং দীর্ঘ সময় ধরে দরজা খুলছেন না। প্রতিবেশীরা বারবার ডাকাডাকি করলেও ভিতর থেকে কোনও সাড়া মেলেনি। এরপর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ফ্ল্যাটের দরজা খুলে ভিতরে প্রবেশ করে। সেখানে প্রবেশ কুমার (৫০) নামে এক ব্যক্তির দেহ পাওয়া যায়। তিনি কাংড়া জেলার পালামপুর তহসিল এলাকার গ্রাম ও ডাকঘর থুরাল গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। বর্তমানে তিনি নিউ শিমলার ওই ফ্ল্যাটে একাই বসবাস করছিলেন।

প্রাথমিক তদন্তে জানা গেছে, প্রবেশ কুমার বিদ্যুৎ দফতরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার পদ থেকে স্বেচ্ছাবসর নিয়েছিলেন। কিছুদিন ধরে তিনি মানসিক চাপ ও উদ্বেগজনিত সমস্যায় ভুগছিলেন এবং ওষুধ সেবন করছিলেন বলে জানা গেছে। পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ইন্দিরা গান্ধী মেডিক্যাল কলেজ ও হাসপাতাল (আইজিএমসি), শিমলায় পাঠিয়েছে। শনিবার ময়নাতদন্ত করা হবে। পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে পরিবারের সদস্য বা স্থানীয়দের পক্ষ থেকে কোনও সন্দেহের কথা জানানো হয়নি। ঘটনার তদন্ত চলছে এবং ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande