ছেলে ধরা সন্দেহে মহিলাকে আটক করে পুলিশের হাতে তুলে দিল এলাকাবাসী
মালদা, ৭ মার্চ (হি. স.) : ছেলে ধরা সন্দেহে এক মহিলাকে আটক করে পুলিশের হাতে তুলে দিলেন এলাকাবাসী। শনিবার ঘটনাটি ঘটেছে মালদা জেলার পুরাতন মালদা ব্লকের ভাবুক অঞ্চলের আমতলা গ্রামে। ঘটনাকে ঘিরে এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় সূত্রে জা
ছেলে ধরা সন্দেহ


মালদা, ৭ মার্চ (হি. স.) : ছেলে ধরা সন্দেহে এক মহিলাকে আটক করে পুলিশের হাতে তুলে দিলেন এলাকাবাসী। শনিবার ঘটনাটি ঘটেছে মালদা জেলার পুরাতন মালদা ব্লকের ভাবুক অঞ্চলের আমতলা গ্রামে। ঘটনাকে ঘিরে এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় সূত্রে জানা যায়, ওই এলাকার বাসিন্দা ভরত মণ্ডলের ছোট কন্যা বাড়ির কাছেই একটি মন্দিরের সামনে খেলাধূলা করছিল। অভিযোগ, সেই সময় এক অজ্ঞাতপরিচয় মহিলা আচমকা শিশুটির কাছে এগিয়ে গিয়ে তাকে ধরার চেষ্টা করেন। বিষয়টি নজরে পড়তেই আশপাশের বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং মহিলাটিকে আটক করেন।এলাকাবাসীদের দাবি, সম্প্রতি বিভিন্ন জায়গায় ছেলে ধরা নিয়ে নানা গুজব ও ঘটনার খবর ছড়িয়ে পড়ায় তারা আগে থেকেই সতর্ক ছিলেন। তাই মহিলার আচরণ সন্দেহজনক মনে হওয়ায় তাকে আটক করে একটি খুঁটির সঙ্গে বেঁধে রাখা হয় এবং সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মহিলাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। স্থানীয় বাসিন্দাদের দাবি, শিশুদের নিরাপত্তার স্বার্থে ঘটনাটির সঠিক তদন্ত করা হোক এবং দোষ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হোক। পুলিশ জানিয়েছে, আটক মহিলার পরিচয় জানার চেষ্টা চলছে এবং পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে। ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande