রাজ্যে বেকারত্ব কমেছে; ছেলে-মেয়েদের সাবলম্বী করার ওপর জোর, মন্তব্য মুখ্যমন্ত্রীর
কলকাতা, ৭ মার্চ (হি.স.): রাজ্যে বেকারত্ব কমেছে, এমনটাই দাবি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে মুখ্যমন্ত্রী জানান, ছেলে-মেয়েদের সাবলম্বী করার ওপর জোর দেওয়া হচ্ছে। শনিবার ধর্মতলার মঞ্চ থেকে মমতা বলেন, ৪০ শতাংশ বেকারত্ব কমেছে। আরও ছেলে
ধর্মতলায় মমতার ধর্নার দ্বিতীয় দিন, এসআইআর-এর প্রতিবাদে অবস্থানে তৃণমূল নেত্রী


কলকাতা, ৭ মার্চ (হি.স.): রাজ্যে বেকারত্ব কমেছে, এমনটাই দাবি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে মুখ্যমন্ত্রী জানান, ছেলে-মেয়েদের সাবলম্বী করার ওপর জোর দেওয়া হচ্ছে। শনিবার ধর্মতলার মঞ্চ থেকে মমতা বলেন, ৪০ শতাংশ বেকারত্ব কমেছে। আরও ছেলে-মেয়ে নিজের পায়ে দাঁড়ান। তাঁর কথায়, ‘‘৪০ লক্ষ ছেলে-মেয়েকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তাঁদের জন্য উৎকর্ষ বাংলা প্রকল্পের সুবিধা রয়েছে। পরিযায়ী শ্রমিকেরা চাইলে সুযোগ পাবেন। পাটশিল্পের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।’’

শনিবার সকালে অবস্থানমঞ্চে মমতা মনে করিয়ে দেন রাজ্য সরকারের দেওয়া ভাতার কথা। যুবসাথী, লক্ষ্মীর ভান্ডার থেকে ভাগচাষিদের চার হাজার টাকার ভাতা। তিনি বলেন, ‘‘১ এপ্রিল থেকে বলেছিলাম যুবসাথীর টাকা অ্যাকাউন্টে যাবে। কাল আন্তর্জাতিক নারী দিবস রয়েছে। তার উপহার হিসাবে ১ এপ্রিলের দিন পরিবর্তন করে, আজ, শনিবার থেকেই তাঁদের অ্যাকাউন্টে টাকা যাবে। ২১ থেকে ৪০ বছর বয়সি ৯০ লক্ষ থেকে এক কোটি ছেলেমেয়ে দরখাস্ত করেছেন, যাঁরা অন্য কোনও সাহায্য নেন না। বৃত্তিকে ধরছি না, পড়াশোনার জন্য সেই টাকা তাঁদের প্রাপ্য।’’ প্রসঙ্গত, আন্তর্জাতিক নারী দিবস হল রবিবার। তার এক দিন আগেই যুবসাথী প্রকল্পের সুবিধা পাবেন আবেদনকারীরা।

মমতা আরও জানান, রাজ্যে ছ’টি ইকোনমিক করিডর হচ্ছে। শালবনিতে ১৬০০ মেগাওয়াটের তাপবিদ্যুৎ কেন্দ্র হচ্ছে দু’টি। তাঁর কথায়, ‘‘তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে রাজ্য এক নম্বরে। বেঙ্গালুরুর থেকেও বেশি মানুষ এখানে কাজ করেন। ২০০টি সংস্থা নতুন করে এসেছে। যারা বাংলাকে নিয়ে বদনাম করে, তাদের জানা উচিত, ক্ষুদ্র ও মাঝারি শিল্পে আমরা দেশে এক নম্বরে। চাকরি করে দেড় কোটি মানুষ। লেদার হাবে সাড়ে সাত লক্ষ মানুষ কাজ করেন।’’

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande