
কলকাতা, ৭ মার্চ (হি.স.) : “পশ্চিমবঙ্গের দীর্ঘ সীমান্তের একটি বড় অংশ এখনো অরক্ষিত অবস্থায় রয়েছে। বহুবার কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে সীমান্ত সুরক্ষার জন্য প্রয়োজনীয় জমি দেওয়ার অনুরোধ করা হলেও রাজ্য সরকার সেই বিষয়ে যথাযথ উদ্যোগ নেয়নি।”
শনিবার এই মন্তব্য করেন দাদা সাহেব ফালকে, পদ্ম ভূষণ পুরস্কারপ্রাপ্ত বিশিষ্ট অভিনেতা ও বরিষ্ঠ বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। দলের ‘পরিবর্তন যাত্রা’-কে কেন্দ্র করে এবং পশ্চিমবঙ্গের সাম্প্রতিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির প্রেক্ষিতে সল্টলেক কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, “এর ফলে সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশের সম্ভাবনা বাড়ছে এবং তা রাজ্যের জনসংখ্যাগত ও রাজনৈতিক ভারসাম্যের ওপরও প্রভাব ফেলছে।”
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত