কেশপুরে বিজেপির পরিবর্তন যাত্রা, তিলকা মাঝির মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা
কেশপুর, ৭ মার্চ (হি. স.) : পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুরে বিজেপির উদ্যোগে অনুষ্ঠিত হল পরিবর্তন যাত্রা। শনিবার কেশপুর ব্লকের আমড়াকুচি এলাকা থেকে এই কর্মসূচির সূচনা হয়। দলীয় পতাকা ও ব্যানার হাতে নিয়ে বিজেপি কর্মী-সমর্থকেরা মিছিলে অংশ নেন এবং পরিব
পরিবর্তন যাত্রা


কেশপুর, ৭ মার্চ (হি. স.) : পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুরে বিজেপির উদ্যোগে অনুষ্ঠিত হল পরিবর্তন যাত্রা। শনিবার কেশপুর ব্লকের আমড়াকুচি এলাকা থেকে এই কর্মসূচির সূচনা হয়। দলীয় পতাকা ও ব্যানার হাতে নিয়ে বিজেপি কর্মী-সমর্থকেরা মিছিলে অংশ নেন এবং পরিবর্তন যাত্রায় অংশগ্রহণকারী নেতৃত্বদের স্বাগত জানান।পরিবর্তন যাত্রা আমড়াকুচি থেকে শুরু হয়ে কেশপুর বাজার এলাকায় এসে পৌঁছায়। সেখানে আদিবাসী বিপ্লবী তিলকা মাঝির মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব তথা ওড়িশার জাজপুরের সাংসদ রবীন্দ্রনাথ বেহেরা এবং ঘাটাল সাংগঠনিক জেলার সভাপতি তন্ময় দাস। শহিদ বিপ্লবীর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবতাও পালন করা হয়।এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির কেন্দ্রীয় নেতা ও সাংসদ রবীন্দ্রনাথ বেহেরা, ঘাটাল সাংগঠনিক জেলার সভাপতি তন্ময় দাস, সহ-সভাপতি অজয় কৃষ্ণ প্রধান সহ অন্যান্য নেতৃত্ব এবং বহু কর্মী-সমর্থক।বিজেপির ঘাটাল সাংগঠনিক জেলার সহ-সভাপতি অজয় প্রধান জানান, রাজ্যে পরিবর্তনের বার্তা মানুষের কাছে পৌঁছে দিতেই এই পরিবর্তন যাত্রার আয়োজন করা হয়েছে। পাশাপাশি আগামী নির্বাচনের আগে সংগঠনকে আরও শক্তিশালী করার লক্ষ্যেই বিভিন্ন এলাকায় এই ধরনের কর্মসূচি নেওয়া হচ্ছে।তিনি আরও জানান, আগামী দিনে বাড়ি বাড়ি গিয়ে মানুষের সঙ্গে যোগাযোগ বাড়াতে ‘গৃহ সম্পর্ক’ কর্মসূচিও নেওয়া হবে। পুরো কর্মসূচি শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হয়েছে বলে দাবি বিজেপি নেতৃত্বের।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande