রবিবার হাইলাকান্দির মণিপুরে ক্রীড়া প্রতিযোগিতা, যুবতী-কিশোরীদের অংশগ্রহণের আহ্বান
হাইলাকান্দি (অসম), ৭ মাৰ্চ (হি.স.) : আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে আগামীকাল ৮ মার্চ হাইলাকান্দি জেলায় জেলা পর্যায়ে এক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। ‘মাই ভারত কেন্দ্র’ (নেহেরু যুব কেন্দ্র) এবং রাজ্যের ক্রীড়া এবং যুব কল্যাণ বিভাগের যৌথ
রবিবার হাইলাকান্দির মণিপুরে ক্রীড়া প্রতিযোগিতা, যুবতী-কিশোরীদের অংশগ্রহণের আহ্বান


হাইলাকান্দি (অসম), ৭ মাৰ্চ (হি.স.) : আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে আগামীকাল ৮ মার্চ হাইলাকান্দি জেলায় জেলা পর্যায়ে এক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। ‘মাই ভারত কেন্দ্র’ (নেহেরু যুব কেন্দ্র) এবং রাজ্যের ক্রীড়া এবং যুব কল্যাণ বিভাগের যৌথ উদ্যোগে এদিন (রবিবার) সকাল নয়টা থেকে দক্ষিণ হাইলাকান্দির মণিপুর মিনি স্টেডিয়ামে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

হাইলাকান্দি জেলায় অনুষ্ঠেয় এই প্রতিযোগিতায় ১৩ বছরের নীচে, ১৩ থেকে ১৮ বছর এবং ১৮ বছরের ঊর্ধ্বে, এই তিনটি বিভাগে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতায় রয়েছে ১০০ মিটার, ২০০ মিটার ও ৪০০ মিটার দৌড়। পাশাপাশি অংশগ্রহণ বাড়ানোর উদ্দেশ্যে আরও কিছু বিনোদনধর্মী ক্রীড়া কর্মসূচিও রাখা হয়েছে। এই প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য কোনও প্রবেশমূল্য নেই। জেলার বিভিন্ন প্রান্তের মহিলা-যুবতী ও কিশোরীরা এতে অংশ নিতে পারবেন।

ভারত সরকারের যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রকের উদ্যোগে পরিচালিত হাইলাকান্দিতে অবস্থিত ‘মেরা যুবা ভারত’ কেন্দ্র এই কর্মসূচির আয়োজন করছে। মহিলাদের অনুপ্রাণিত করে ক্রীড়াক্ষেত্রে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। দেশের প্রায় ২৫০টি জেলায় এই কর্মসূচি পালিত হবে। মূল উদ্দেশ্য হলো নারী ও কিশোরীদের মধ্যে ক্রীড়াচর্চা বাড়ানো এবং তাঁদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে দক্ষতা অর্জনে উৎসাহিত করা।

হিন্দুস্থান সমাচার / মনোজিৎ দাস




 

 rajesh pande