মোবাইল টাওয়ারে উঠে ফাঁস দিয়ে আত্মঘাতী যুবক
মির্জাপুর, ৭ মার্চ (হি.স.) : উত্তর প্রদেশের মির্জাপুর জেলার কাটরা থানার অন্তর্গত নটোয়া এলাকায় শুক্রবার গভীর রাতে এক যুবক মোবাইল টাওয়ারে উঠে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। খবর পেয়ে পুলিশ দেহ নিচে নামিয়ে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। শনিবার পুলিশ স
মোবাইল টাওয়ারে উঠে ফাঁস দিয়ে আত্মঘাতী যুবক


মির্জাপুর, ৭ মার্চ (হি.স.) : উত্তর প্রদেশের মির্জাপুর জেলার কাটরা থানার অন্তর্গত নটোয়া এলাকায় শুক্রবার গভীর রাতে এক যুবক মোবাইল টাওয়ারে উঠে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। খবর পেয়ে পুলিশ দেহ নিচে নামিয়ে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। শনিবার পুলিশ সূত্রে জানা গেছে, মৃত যুবকের নাম জুনাইদ (২৬)। তিনি নটোয়া এলাকার বাসিন্দা ছিলেন। মানসিক সমস্যায় ভুগছিলেন এবং মাদকাসক্ত ছিল বলে জানা গেছে। পরিবারের মধ্যে সম্পত্তি নিয়ে প্রায়ই বিবাদ হতো।

শুক্রবার রাত প্রায় দশটা নাগাদ তিনি নটোয়ার দুলহান প্যালেস কমপ্লেক্সের চত্বরে থাকা একটি মোবাইল টাওয়ারে উঠে যান এবং টাওয়ারের তারে ফাঁস লাগিয়ে ঝুলে পড়েন। স্থানীয়রা বিষয়টি দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ ও দমকল কর্মীরা দীর্ঘ চেষ্টার পর তাকে নিচে নামিয়ে জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

এদিন এক পুলিশ আধিকারিক জানান, এর আগেও গত ১৯ ফেব্রুয়ারি সম্পত্তি নিয়ে বিবাদের জেরে জুনাইদ একই মোবাইল টাওয়ারে উঠে পড়েছিলেন। সে সময় পুলিশ ও স্থানীয়দের বোঝানোর পর তাকে নিরাপদে নামানো হয়েছিল। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande