“পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার, এক্সবার্তায় শুভেন্দু
কলকাতা, ৭ মার্চ, (হি.স.): “পশ্চিমবঙ্গের মানুষ আজ সব দেখছে, সব বুঝছে। অন্যায় ও বঞ্চনার জবাব অবশ্যই দিতে - ‘পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। শনিবার এক্সবার্তায় এই মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি লিখেছেন, “গতকাল ধ
ধর্মতলায় মমতা বন্দ্যোপাধ্যায়


কলকাতা, ৭ মার্চ, (হি.স.): “পশ্চিমবঙ্গের মানুষ আজ সব দেখছে, সব বুঝছে। অন্যায় ও বঞ্চনার জবাব অবশ্যই দিতে - ‘পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। শনিবার এক্সবার্তায় এই মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

তিনি লিখেছেন, “গতকাল ধর্মতলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে অবৈধ মুসলিম বাংলাদেশী, রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের বাঁচাতে একটা নাটক মঞ্চস্থ করা হয়।

কিন্তু সেই নাটকের মঞ্চের সামনে পশ্চিমবঙ্গের বঞ্চিত পার্শ্বশিক্ষকরা নিজেদের ন্যায্য দাবি নিয়ে প্রতিবাদ জানাতে গেলে তাদের কথা শোনার বদলে, তাদের উদ্দেশ্যে বলা হলো - “বিজেপির কথায় এসব করছেন।” এমনকি হাতে থাকা পোস্টার নিয়ে কটাক্ষ করে বলা হয়, “এসব গিয়ে নরেন্দ্র মোদী, অমিত শাহ আর নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে দেখান।” এমনকি গনতন্ত্রের চতুর্থ স্তম্ভ সংবাদমাধ্যমকে বিজেপি'র দালাল বলে আখ্যা দেওয়া হয়।

পশ্চিমবঙ্গে কেউ ন্যায্য দাবি জানাতে পারবে না? কারুর প্রতিবাদ জানানোর অধিকার টুকু নেই? প্রতিবাদ করলেই প্রতিবাদকারীরা তখন কারোর না কারও এজেন্ট হয়ে যান। বছরের পর বছর বঞ্চিত পার্শ্বশিক্ষকদের কণ্ঠস্বর কি এভাবেই দমিয়ে রাখা হবে?”

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande