সাংসদ তহবিল থেকে রামঠাকুর পাঠশালা বালিকা বিদ্যালয়ে ওয়াটার কুলার উদ্বোধন
আগরতলা, ৭ মার্চ (হি.স.) : সাংসদ এলাকার উন্নয়ন তহবিল থেকে রাজধানী আগরতলায় রামঠাকুর পাঠশালা উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে একটি ওয়াটার কুলার ও পিউরিফায়ার প্রদান করলেন রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য। শনিবার এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে তিন
ওয়াটার কুলার এর উদ্বোধন


আগরতলা, ৭ মার্চ (হি.স.) : সাংসদ এলাকার উন্নয়ন তহবিল থেকে রাজধানী আগরতলায় রামঠাকুর পাঠশালা উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে একটি ওয়াটার কুলার ও পিউরিফায়ার প্রদান করলেন রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য। শনিবার এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে তিনি এই ওয়াটার কুলারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

জানা গেছে, সাংসদ তহবিলের অর্থে রাজ্যের বিভিন্ন এলাকায় উন্নয়নমূলক কাজ করে চলেছেন রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য। সম্প্রতি দোল উৎসব উপলক্ষে ৯ বনমালীপুর বিধানসভা কেন্দ্রের ভলকান ক্লাব এলাকায় বেদবানী সংঘের নবনির্মিত কমিউনিটি হলও উদ্বোধন করা হয় সেটিও তাঁর সাংসদ তহবিলের আর্থিক সহায়তায় নির্মাণ করা হয়।

শনিবার রাজধানীর টাউন প্রতাপগড় এলাকায় রামঠাকুর পাঠশালা উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে সাংসদ তহবিলের সহায়তায় স্থাপিত ওয়াটার কুলার ও পিউরিফায়ারের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুর নিগমের ৩১ নম্বর ওয়ার্ডের কর্পোরেটর অঞ্জনা দাস, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা এবং ছাত্রীরা।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সাংসদ রাজীব ভট্টাচার্য বলেন, বিদ্যালয়টি তাঁর বাড়ির কাছাকাছি হওয়ায় কর্তৃপক্ষের পক্ষ থেকে ওয়াটার পিউরিফায়ার ও কুলার প্রদানের জন্য আবেদন জানানো হয়েছিল। সেই আবেদন মেনে সাংসদ তহবিল থেকে এদিন এই ব্যবস্থা করা হয়েছে। ভবিষ্যতে বিদ্যালয়ের উন্নয়নের জন্য আরও কিছু করার প্রয়োজন হলে তিনি সাধ্যমত উদ্যোগ নেবেন বলেও আশ্বাস দেন।

উল্লেখ্য, এর আগে ৯ বনমালীপুর বিধানসভা কেন্দ্রের অধীন দয়ানন্দ স্কুল, বিবেকানন্দ স্কুল এবং কামিনী কুমার মেমোরিয়াল দ্বাদশ শ্রেণি বিদ্যালয়েও সাংসদ তহবিলের সহায়তায় ওয়াটার কুলার প্রদান করেছেন সাংসদ রাজীব ভট্টাচার্য। দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় রামঠাকুর পাঠশালা উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ছাত্রীরা ও অভিভাবকরা সন্তোষ প্রকাশ করেছেন।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande