দিল্লি মেয়রের কার্যালয়ে বোমা হামলার হুমকি, তল্লাশিতে মিললো না কিছুই
নয়াদিল্লি, ১ এপ্রিল (হি.স.): বোমা হামলার হুমকি এলো দিল্লির মেয়রের কার্যালয়ে। বুধবার বোমা হামলার হুমকির পর পুলিশ ও নিরাপত্তা সংস্থাগুলো তৎপর হয়। তল্লাশি চালায় মেয়রের কার্যালয়ে। যদিও তল্লাশিতে কোনও সন্দেহজনক বস্তু বা কার্যকলাপের সন্ধান মেলেনি।
দিল্লি মেয়রের কার্যালয়ে বোমা হামলার হুমকি, তল্লাশিতে মিললো না কিছুই


নয়াদিল্লি, ১ এপ্রিল (হি.স.): বোমা হামলার হুমকি এলো দিল্লির মেয়রের কার্যালয়ে। বুধবার বোমা হামলার হুমকির পর পুলিশ ও নিরাপত্তা সংস্থাগুলো তৎপর হয়। তল্লাশি চালায় মেয়রের কার্যালয়ে। যদিও তল্লাশিতে কোনও সন্দেহজনক বস্তু বা কার্যকলাপের সন্ধান মেলেনি। উল্লেখ্য, তিন বছর আগেও মেয়রের কার্যালয়ে হামলার হুমকি এসেছিল।

জানা গেছে, এ দিন ইমেল পাঠিয়ে হুমকি দেওয়া হয়। ওই ইমেলটিতে দাবি করা হয়, এদিন দুপুর ২টো ১১ মিনিটে মেয়রের কার্যালয়ে একটি বিস্ফোরণ হবে। হুমকি ইমেলের পর খবর যায় পুলিশ। দ্রুত ঘটনাস্থলে যায় পুলিশ, বোমা নিষ্ক্রিয়কারী দল এবং ডগ স্কোয়াড। মেয়রের কার্যালয় ভবনে পুঙ্খানুপুঙ্খ তল্লাশি চালানো হয়। তবে সেখানে কোনও সন্দেহজনক বস্তু পাওয়া যায়নি। যদিও উচ্চ সতর্কতা জারি রয়েছে এলাকায়।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande