চণ্ডীগড়ে বিজেপি দফতরের বাইরে বিস্ফোরণ, ভাঙল কাঁচ—ক্ষতিগ্রস্ত গাড়ি
চণ্ডীগড়, ১ এপ্রিল (হি.স.): চণ্ডীগড়ের সেক্টর ৩৭-এ পঞ্জাব বিজেপির রাজ্য দফতরের বাইরে বুধবার সন্ধ্যায় একটি জোরালো বিস্ফোরণের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনায় কোনও হতাহতের খবর না থাকলেও দফতরের জানলার কাঁচ ভেঙে যায় এবং একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। পুলিশ সূত্
চণ্ডীগড়ে বিজেপি দফতরের বাইরে বিস্ফোরণ, ভাঙল কাঁচ—ক্ষতিগ্রস্ত গাড়ি


চণ্ডীগড়, ১ এপ্রিল (হি.স.): চণ্ডীগড়ের সেক্টর ৩৭-এ পঞ্জাব বিজেপির রাজ্য দফতরের বাইরে বুধবার সন্ধ্যায় একটি জোরালো বিস্ফোরণের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনায় কোনও হতাহতের খবর না থাকলেও দফতরের জানলার কাঁচ ভেঙে যায় এবং একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, কড়া নিরাপত্তার মধ্যে থাকা এই দফতরের বাইরে হঠাৎই বিস্ফোরণের শব্দ শোনা যায়। বিস্ফোরণের জেরে দফতরের দেওয়ালে একাধিক গর্তের মতো দাগ তৈরি হয়েছে যা প্রাথমিকভাবে শ্র্যাপনেলের চিহ্ন বলে মনে হচ্ছে। এবং আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পঞ্জাব বিজেপির মিডিয়া ইনচার্জ বিনীত জোশী জানান, “বুধবার সন্ধ্যা প্রায় ৫ টা ১৫ মিনিট নাগাদ হঠাৎ জোরালো বিস্ফোরণের শব্দ শোনা যায়। বিস্ফোরণের ফলে জানলার কাঁচ ভেঙে যায় এবং দেওয়ালে ছররার মতো দাগ দেখা যায়।” তিনি আরও জানান, ঘটনাটি ঘটেছে দফতরের বাইরে দাঁড়িয়ে থাকা একটি স্কুটির কাছে, যা সকাল থেকেই সেখানে রাখা ছিল।

ঘটনার খবর পেয়ে চণ্ডীগড় পুলিশের ঊর্ধ্বতন কর্তারা, সহ এসএসপি কানওয়ারদীপ কৌর দ্রুত ঘটনাস্থলে পৌঁছন। ফরেনসিক দল ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেছে এবং তদন্ত শুরু হয়েছে।

পুলিশের তরফে গোটা এলাকা ঘিরে ফেলা হয়েছে এবং বিস্ফোরণের কারণ খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের রিপোর্ট না পাওয়া পর্যন্ত কিছুই নিশ্চিতভাবে বলা সম্ভব নয় বলে জানিয়েছে প্রশাসন।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande