
নয়াদিল্লি, ১ এপ্রিল (হি.স.): ব্যাঙ্ক জালিয়াতির মামলায় রিলায়েন্স গোষ্ঠীর চেয়ারম্যান অনিল আম্বানি এবং রিলায়েন্স কমিউনিকেশনসের বিরুদ্ধে একটি নতুন এফআইআর দায়ের করেছে সিবিআই। বুধবার সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই) রিলায়েন্স কমিউনিকেশনস লিমিটেড, অনিল আম্বানি এবং অন্যান্য অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছে। এলআইসি-র ৩,৭৫০ কোটি টাকার ক্ষতি হয়েছিল। সেই অভিযোগের ভিত্তিতে এই মামলাটি করা হয়েছে।
সিবিআই সূত্রে জানা গেছে, তারা এর আগে রিলায়েন্স কমিউনিকেশনস, অনিল আম্বানির বিরুদ্ধে তিনটি মামলা দায়ের করেছিল। সেগুলি ব্যাংকের সঙ্গে প্রতারণার অভিযোগ ছিল।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ