
নয়াদিল্লি, ১ এপ্রিল (হি.স.): উৎকল দিবস উপলক্ষ্যে বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুভেচ্ছা জানিয়েছেন। এ দিন তিনি সমাজ মাধ্যম এক্স হ্যান্ডলে শুভেচ্ছাবার্তা দেন।
প্রধানমন্ত্রী লিখেছেন, উৎকল দিবসের এই শুভলগ্নে জানাই আন্তরিক শুভেচ্ছা। ওড়িশা এমন একটি রাজ্য, যা সাংস্কৃতিক এবং আধ্যাত্মিক মাহাত্ম্যে এক কালজয়ী প্রতীক হয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। ওড়িয়া সঙ্গীত, শিল্পকলা ও সাহিত্য বিভিন্নভাবে ভারতকে সমৃদ্ধ করেছে। ওড়িশার মানুষ তাঁদের দৃঢ় সংকল্প, সারল্য এবং আন্তরিকতার মধ্য দিয়ে নানা ক্ষেত্রে অমূল্য অবদান রেখেছেন। আগামী দিনে ওড়িশা অগ্রগতির নতুন শিখরে পৌঁছক, সেই কামনাও করেছেন প্রধানমন্ত্রী।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ