গোলাবাড়ি থানা এলাকায় গুলি চলার অভিযোগে চাঞ্চল্য, আটক দুই
হাওড়া, ১ এপ্রিল (হি. স.): গোলাবাড়ি থানা এলাকায় মঙ্গলবার রাতে গুলি চলার অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল। ঘটনাটি ঘটেছে গোলাবাড়ি থানার অন্তর্গত বিবির বাগান এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, মত্ত অবস্থায় বচসাকে কেন্দ্র করে এই ঘটনা ঘটে। দু’জনকে আটক ক
সন্দেহে আটক দুই


হাওড়া, ১ এপ্রিল (হি. স.): গোলাবাড়ি থানা এলাকায় মঙ্গলবার রাতে গুলি চলার অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল। ঘটনাটি ঘটেছে গোলাবাড়ি থানার অন্তর্গত বিবির বাগান এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, মত্ত অবস্থায় বচসাকে কেন্দ্র করে এই ঘটনা ঘটে। দু’জনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ ও গোয়েন্দারা।অভিযোগ, আকাশ যাদব ও ভিকির সঙ্গে রাহুলের বচসা বাধে। কথা কাটাকাটির এক পর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং গুলি চলার ঘটনা ঘটে বলে অভিযোগ। ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্ক ও চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। যদিও এই ঘটনায় কেউ আহত বা জখম হয়নি বলে পুলিশ সূত্রে জানা গেছে।খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় গোলাবাড়ি থানার পুলিশ এবং হাওড়া সিটি পুলিশের গোয়েন্দা বিভাগ। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং এলাকার লোকজনকে জিজ্ঞাসাবাদ শুরু করে। এই ঘটনার পেছনে রাজনৈতিক কোনও কারণ রয়েছে নাকি ব্যক্তিগত বিবাদের জেরে ঘটনা, তা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনায় জড়িত সন্দেহে বুধবার দু’জনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ ও গোয়েন্দারা।উল্লেখ্য, কিছুদিন আগেই গোলাবাড়ি থানার অন্তর্গত পিলখানা এলাকায় খুনের ঘটনা ঘটেছিল। তার রেশ কাটতে না কাটতেই আবার গুলি চলার অভিযোগে নতুন করে চাঞ্চল্য তৈরি হয়েছে এলাকায়।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande