বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত এক ব্যক্তি ,শোকের ছায়া পরিবারে
পূর্ব সিংভূম, ১ এপ্রিল (হি.স.) : ঝাড়খণ্ডের পূর্ব সিংভূম জেলার বাগবেরা থানা এলাকার বাগবেরা কলোনির ৫ নম্বর রোডে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এর জেরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে এবং মৃত
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত এক ব্যক্তি ,শোকের ছায়া পরিবারে


পূর্ব সিংভূম, ১ এপ্রিল (হি.স.) : ঝাড়খণ্ডের পূর্ব সিংভূম জেলার বাগবেরা থানা এলাকার বাগবেরা কলোনির ৫ নম্বর রোডে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এর জেরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে এবং মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠায়।

বুধবার পুলিশ সূত্রে জানা গেছে, মৃত ব্যক্তির নাম আশিস কুমার চট্টোপাধ্যায় (৫৫), তিনি ধানবাদের বাসিন্দা। সোমবার তিনি জামশেদপুরে তাঁর বোনের বাড়িতে একটি অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন। জানা যায়, মঙ্গলবার রাত প্রায় ৯টা নাগাদ স্নান সেরে তিনি বাড়ির ভিতরে কাপড় শুকোতে দিচ্ছিলেন। সেই সময় অসাবধানতাবশত একটি বিদ্যুতের তারের সংস্পর্শে এসে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন।

পরিবারের সদস্যরা দ্রুত তাঁকে চিকিৎসার জন্য টাটা হাসপাতালে নিয়ে যায় । কিন্তু হাসপাতালে পৌঁছানোর আগে মাঝপথেই তাঁর মৃত্যু হয়। এই আকস্মিক ঘটনায় পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। মৃতের ছেলে জানিয়েছেন, আশিস ধানবাদে একটি প্রতিষ্ঠানে হিসাবরক্ষক হিসেবে কর্মরত ছিলেন।এদিকে বাগবেরা থানার পুলিশ ইতিমধ্যেই একটি মামলা রুজু করেছে এবং ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখে তদন্ত চালাচ্ছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস




 

 rajesh pande