হনুমান মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু বিজেপি প্রার্থী হেমন্ত বাগের
আরামবাগ, ১০ এপ্রিল (হি.স.) : আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে আরামবাগে প্রচারে জোর দিল বিজেপি। শুক্রবার সকালে তিরোল হাটতলার হনুমান মন্দিরে পুজো দিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার শুরু করলেন বিজেপি প্রার্থী হেমন্ত বাগ । সকালে দলীয় কর্মী-সমর্থ
হনুমান মন্দিরে পুজো দিচ্ছেন হেমন্ত বাগ


আরামবাগ, ১০ এপ্রিল (হি.স.) : আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে আরামবাগে প্রচারে জোর দিল বিজেপি। শুক্রবার সকালে তিরোল হাটতলার হনুমান মন্দিরে পুজো দিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার শুরু করলেন বিজেপি প্রার্থী হেমন্ত বাগ ।

সকালে দলীয় কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে মন্দিরে উপস্থিত হন তিনি। সেখানে বিধি মেনে পুজো-অর্চনা করে এলাকার শান্তি ও উন্নয়নের জন্য প্রার্থনা জানান। পুজো শেষে মন্দির প্রাঙ্গণ থেকেই শুরু হয় তাঁর প্রচার কর্মসূচি।

এরপর বিভিন্ন গ্রামে ঘুরে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ করেন হেমন্ত বাগ। তিনি বলেন, “মানুষ পরিবর্তন চায়। উন্নয়নের স্বার্থে সবাই আমাদের পাশে থাকবেন বলেই আশা করছি।”

এই কর্মসূচিতে বিজেপির স্থানীয় নেতৃত্ব ও কর্মীরাও উপস্থিত ছিলেন। মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করায় কর্মীদের মধ্যে উৎসাহ লক্ষ্য করা যায়।

রাজনৈতিক মহলের মতে, নির্বাচন যত এগিয়ে আসছে, ততই আরামবাগে রাজনৈতিক উত্তাপ বাড়ছে।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande