আরামবাগে বিজেপির রোড শো, প্রার্থী হেমন্ত বাগের সমর্থনে প্রচারে শমীক ভট্টাচার্য
হুগলি, ১১ এপ্রিল (হি.স.) : আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে হুগলির আরামবাগে জোরদার প্রচারে নামল বিজেপি। শনিবার বিজেপি প্রার্থী হেমন্ত বাগের সমর্থনে শহর জুড়ে রোড শো করেন দলের রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। দৌলতপুরের দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে আ
আরামবাগে শ্রমিক ভট্টাচার্যের রোড শো


হুগলি, ১১ এপ্রিল (হি.স.) : আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে হুগলির আরামবাগে জোরদার প্রচারে নামল বিজেপি। শনিবার বিজেপি প্রার্থী হেমন্ত বাগের সমর্থনে শহর জুড়ে রোড শো করেন দলের রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য।

দৌলতপুরের দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে আরামবাগ শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে রোড শো। কর্মসূচিকে ঘিরে দলীয় কর্মী-সমর্থকদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। বিজেপির পতাকা ও স্লোগানে মুখরিত হয়ে ওঠে শহরের একাধিক এলাকা। রাস্তার দু’ধারে দাঁড়িয়ে সাধারণ মানুষও এই রোড শো প্রত্যক্ষ করেন।

পরবর্তীতে একটি পথসভায় বক্তব্য রাখতে গিয়ে শমীক ভট্টাচার্য রাজ্য সরকারের বিভিন্ন নীতি ও কাজকর্মের সমালোচনা করেন এবং পরিবর্তনের ডাক দেন। পাশাপাশি তিনি বিজেপি প্রার্থী হেমন্ত বাগকে জয়ী করার আহ্বান জানান।

এদিন উপস্থিত থেকে হেমন্ত বাগও এলাকার উন্নয়নের প্রতিশ্রুতি দেন এবং সাধারণ মানুষের পাশে থাকার আশ্বাস দেন।

বিজেপির এই কর্মসূচিকে কেন্দ্র করে আরামবাগে রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande