
হুগলি , ১১ এপ্রিল (হি.স.) : আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে গোঘাটে জোরকদমে প্রচার শুরু করেছে তৃণমূল কংগ্রেস। শনিবার দলীয় প্রার্থী ডা. নির্মল মাঝির সমর্থনে বাড়ি বাড়ি পৌঁছে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করছেন দলীয় কর্মী-সমর্থকরা।
এই প্রচার কর্মসূচিতে অংশ নেন জেলা পরিষদের সদস্যা শ্রীমতি খান। তিনি এলাকার বিভিন্ন গ্রামে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং রাজ্য সরকারের একাধিক উন্নয়নমূলক প্রকল্পের কথা তুলে ধরেন। পাশাপাশি আগামী নির্বাচনে তৃণমূল প্রার্থীকে বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানান।
দলীয় সূত্রে দাবি, এই বাড়ি বাড়ি প্রচারে ইতিবাচক সাড়া মিলছে। বিশেষ করে গ্রামাঞ্চলের মানুষের মধ্যে রাজ্যের উন্নয়নমূলক কাজের প্রভাব স্পষ্ট, যার ফলে তৃণমূলের পক্ষে জনসমর্থন বাড়ছে বলে তাঁদের মত।
অন্যদিকে, বিরোধী দলগুলিও নিজেদের মতো করে প্রচার চালালেও তৃণমূলের এই নিবিড় প্রচার কর্মসূচি নির্বাচনী লড়াইকে আরও তীব্র করে তুলেছে বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA