গাজোলে অমিত শাহের জনসভা ঘিরে জোর প্রস্তুতি, টোলপ্লাজা সংলগ্ন মাঠে হাইভোল্টেজ প্রচার
মালদা, ১১ এপ্রিল (হি. স.): আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে মালদার গাজোলে রাজনৈতিক উত্তাপ বাড়ছে। আগামী ১৪ এপ্রিল গাজোল টোলপ্লাজা সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হতে চলেছে একটি হাইভোল্টেজ নির্বাচনী জনসভা, যেখানে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী
অমিত শাহ সভা


মালদা, ১১ এপ্রিল (হি. স.): আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে মালদার গাজোলে রাজনৈতিক উত্তাপ বাড়ছে। আগামী ১৪ এপ্রিল গাজোল টোলপ্লাজা সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হতে চলেছে একটি হাইভোল্টেজ নির্বাচনী জনসভা, যেখানে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। গাজোল বিধানসভার বিজেপি প্রার্থী চিন্ময় দেব বর্মণের সমর্থনে এই সভার আয়োজন করা হয়েছে।সভাকে কেন্দ্র করে ইতিমধ্যেই জোরকদমে শুরু হয়েছে প্রস্তুতি। মাঠের একাংশে তৈরি করা হচ্ছে হেলিপ্যাড, পাশাপাশি হ্যাঙ্গার বসিয়ে মঞ্চ নির্মাণের কাজও চলছে দ্রুতগতিতে। নিরাপত্তা ও জনসমাগমের কথা মাথায় রেখে প্রশাসনিক স্তরেও চলছে প্রস্তুতি।শনিবার এই প্রস্তুতি খতিয়ে দেখতে মাঠ পরিদর্শনে আসেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এবং গাজোল বিধানসভার একাধিক নেতানেত্রী। তারা প্রস্তুতির অগ্রগতি পর্যালোচনা করে প্রয়োজনীয় নির্দেশ দেন। বিজেপি নেতৃত্বের দাবি, এই জনসভায় বিপুল সংখ্যক মানুষের সমাগম হবে এবং তা নির্বাচনী প্রচারে নতুন গতি আনবে।অন্যদিকে রাজনৈতিক মহলের মতে, অমিত শাহের এই সভা গাজোলসহ মালদা জেলায় নির্বাচনী সমীকরণে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। ফলে এই সভাকে ঘিরে উত্তেজনা ও আগ্রহ তুঙ্গে।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande