
গুয়াহাটি, ১১ এপ্রিল (হি.স.) : যাত্রীদের সুবিধার্থে ভারতীয় রেলওয়ে সম্প্রতি সেকেন্ড রিজার্ভেশন চার্ট প্রস্তুত করার সময় পর্যন্ত 'বোর্ডিং পয়েন্ট' পরিবর্তনের সুবিধা সম্প্রসারিত করেছে। উল্লেখযোগ্য এই উন্নয়ন ভ্রমণের ফ্লেক্সিবিলিটি বৃদ্ধি, যাত্রীদের সুবিধা মজবুত এবং সামগ্রিক ভ্রমণ অভিজ্ঞতাকে সমৃদ্ধ করেছে। পাশাপাশি, এটি ভ্রমণের পরিবর্তনশীল চাহিদাগুলো মেটানোর ক্ষেত্রে সুগম পরিকল্পনাও অধিকতর স্বাচ্ছন্দ্য নিশ্চিত করেছে, বলে মনে করছেন উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে কর্তৃপক্ষ।
উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা আজ শনিবার এ খবর দিয়ে জানান, এর আগে যাত্রীদের কেবল ফার্স্ট রিজার্ভেশন চার্ট প্রস্তুত হওয়া পর্যন্ত তাঁদের বোর্ডিং পয়েন্ট পরিবর্তন করার অনুমতি ছিল। এই উন্নত ব্যবস্থার ফলে যাত্রীরা এখন সুবিধাজনকভাবে পরবর্তী পর্যায়ে তাঁদের বোর্ডিং স্টেশন পরিবর্তন করতে পারবেন, যা অধিক ফ্লেক্সিবিলিটি, উন্নত ভ্রমণ পরিকল্পনা এবং আরও সুগম ও আরামদায়ক ভ্রমণের অভিজ্ঞতা নিশ্চিত করে।
তিনি বলেন, এই পদক্ষেপটি আরও সুবিধাজনক, সুগম এবং যাত্রী-কেন্দ্রিক ভ্রমণ অভিজ্ঞতা প্রদানের ক্ষেত্রে ভারতীয় রেলেওয়ের দৃঢ় অঙ্গীকারের প্রতিফলন। উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে এই পদক্ষেপকে আন্তরিকভাবে স্বাগত জানায়, যা যাত্রী সন্তুষ্টি বৃদ্ধি করতে এবং এই অঞ্চলের বিপুলসংখ্যক যাত্রীকে উপকৃত করবে। এটি ভারতীয় রেলেওয়ের সেবার উৎকর্ষ এবং যাত্রীদের সুযোগ-সুবিধার সামগ্রিক উন্নয়নের ওপর অব্যাহত গুরুত্বারোপকে আরও সুদৃঢ় করে।
সিআরআইএস কর্তৃক প্রয়োজনীয় সিস্টেম আপগ্রেডগুলো সফল ও দক্ষতার সাথে বাস্তবায়ন করা হয়েছে, যা উন্নত এই সুবিধার সুগম প্রবর্তনকে সহজ করেছে, বলেন উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস