নদীয়ার স্কুলে জোরালো বিস্ফোরণ, অল্পের জন্য বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা
নদীয়া, ১১ এপ্রিল ( হি. স.) : ভোটের আবহে শনিবার দুপুরে নদীয়ার একটি স্কুলে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়াল। ঘটনাটি ঘটেছে কল্যাণী বিধানসভা কেন্দ্রের সগুনা গ্রাম পঞ্চায়েত এলাকার ঘোড়াগাছা মাধ্যমিক শিক্ষা কেন্দ্রে। স্কুলের ভেতর আকস্মিক এই
নদিয়া বিস্ফোরণ


নদীয়া, ১১ এপ্রিল ( হি. স.) : ভোটের আবহে শনিবার দুপুরে নদীয়ার একটি স্কুলে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়াল। ঘটনাটি ঘটেছে কল্যাণী বিধানসভা কেন্দ্রের সগুনা গ্রাম পঞ্চায়েত এলাকার ঘোড়াগাছা মাধ্যমিক শিক্ষা কেন্দ্রে। স্কুলের ভেতর আকস্মিক এই বিস্ফোরণে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, শনিবার দুপুর ১টা নাগাদ এই বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে স্কুল ভবনের একাংশের অ্যাসবেস্টসের চাল উড়ে যায় এবং দেওয়াল ক্ষতিগ্রস্ত হয়। তবে বড়সড় স্বস্তির বিষয় এই যে, ঘটনার সময় স্কুলে কোনো ছাত্রছাত্রী উপস্থিত ছিল না। ফলে এক ভয়াবহ প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে। বিস্ফোরণের শব্দ শুনে স্কুলে উপস্থিত থাকা চারজন শিক্ষক দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ক্ষয়ক্ষতির পরিমাণ দেখে আতঙ্কিত হয়ে পড়পরিম

খবর পাওয়া মাত্রই কল্যাণী থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং তদন্ত শুরু করে। নির্বাচনের সময় হওয়ায় এই ঘটনাকে অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হচ্ছে। খবর পেয়ে কেন্দ্রীয় বাহিনীর আধিকারিকরাও ঘটনাস্থল পরিদর্শন করেন। আশপাশে আর কোনো বিস্ফোরক মজুত আছে কি না, তা খতিয়ে দেখতে পুলিশের পক্ষ থেকে ড্রোনের সাহায্যে তল্লাশি চালানো হয়েছে।

স্কুলের ভেতর কীভাবে বিস্ফোরক এল এবং এর পেছনে কোনও নাশকতামূলক পরিকল্পনা বা রাজনৈতিক ষড়যন্ত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। তবে এখনও পর্যন্ত বিস্ফোরণের সঠিক কারণ স্পষ্ট হয়নি। ভরদুপুরে স্কুলের মতো জনবহুল ও সংবেদনশীল জায়গায় এই ধরণের ঘটনায় গোটা এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে। নিজেদের সন্তানদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন অভিভাবকরা।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande