“মানুষের শক্তির কাছে সবাইকে পরাজিত হতে হবে’’, বিজেপি-কে কটাক্ষ অভিষেকের
কলকাতা, ১০ এপ্রিল, (হি.স.): ‘‘নিজেদের রাজনৈতিক স্বার্থের জন্য মানুষকে অত্যাচার করেছে। প্রতিফল ভোটবাক্সে আগামী দিনে পড়বে। মানুষের শক্তির কাছে সবাইকে পরাজিত হতে হবে।’’ শুক্রবার তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠক এই মন্তব্য করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্
“মানুষের শক্তির কাছে সবাইকে পরাজিত হতে হবে’’, বিজেপি-কে কটাক্ষ অভিষেকের


কলকাতা, ১০ এপ্রিল, (হি.স.): ‘‘নিজেদের রাজনৈতিক স্বার্থের জন্য মানুষকে অত্যাচার করেছে। প্রতিফল ভোটবাক্সে আগামী দিনে পড়বে। মানুষের শক্তির কাছে সবাইকে পরাজিত হতে হবে।’’ শুক্রবার তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠক এই মন্তব্য করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

তিনি বলেন, “এরা ভেবেছিল জোর করে বাংলা দখল করা যায়। অন্য রাজ্যের সঙ্গে এখানেই তফাত। তারা হয়তো লড়াই করেনি। বাংলা বিপ্লবীদের পীঠস্থান। স্ট্রেচারে করে নিয়ে যাওয়া হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এলে বিজেপি কারও ভোটাধিকার কাড়তে পারবে না।’’

অভিষেক বলেন, “আমরা বলেছি, যত ক্ষণ চাকরি না পাবেন, ভাতা দেব। বিজেপি বলছে চাকরিও দেবে। ভাতাও দেবে! ওরা ভাবছে মানুষ বোকা। আপনারাই লক্ষ্মীর ভান্ডার, যুবসাথীকে গালাগাল দিয়েছিলেন।

অভিষেক বলেন, ‘‘ঘাটাল নিয়ে ২০০ কোটি টাকা দিয়েছে রাজ্য সরকার। শাহ এ সব দেখেন। ১৫০০ কোটি টাকা খরচের কথা ছিল। আমি দেবের হয়ে প্রচারে গিয়ে বলেছিলাম, দয়ার অপেক্ষায় থাকব না। ২০২৫ সাল থেকে শুরু হয়েছে। গত ১০ বছর ধরে পদক্ষেপ করা হয়েছে।’’

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande