বাঁকুড়ায় নির্বাচনী প্রচারে অমিত শাহ, ওন্দা-ছাতনায় জোড়া সভা
বাঁকুড়া, ১০ এপ্রিল (হি.স.) : আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বাঁকুড়ায় প্রচারে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । শনিবার তিনি জেলার ওন্দা ও ছাতনা বিধানসভা কেন্দ্রে দুটি জনসভা করবেন বলে দলীয় সূত্রে জানা গিয়েছে। জানা গিয়েছে, শনিবার সকা
বাঁকুড়ায় নির্বাচনী প্রচারে অমিত শাহ, ওন্দা-ছাতনায় জোড়া সভা


বাঁকুড়া, ১০ এপ্রিল (হি.স.) : আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বাঁকুড়ায় প্রচারে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । শনিবার তিনি জেলার ওন্দা ও ছাতনা বিধানসভা কেন্দ্রে দুটি জনসভা করবেন বলে দলীয় সূত্রে জানা গিয়েছে।

জানা গিয়েছে, শনিবার সকাল প্রায় ১১টা নাগাদ ওন্দা বিধানসভার রামসাগর ফিসারি মাঠে প্রথম জনসভা করবেন তিনি। সেখানে বিজেপি প্রার্থী অমরনাথ শাখার সমর্থনে প্রচার চালাবেন অমিত শাহ। ইতিমধ্যেই সভাকে ঘিরে জোর প্রস্তুতি শুরু হয়েছে। শুক্রবার সকালে সভাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় দিকনির্দেশ দেন দলীয় নেতৃত্ব, যাতে কর্মসূচি নির্বিঘ্নে সম্পন্ন হয়।

এরপর দুপুর প্রায় ১টা নাগাদ ছাতনা বিধানসভায় যাওয়ার কথা রয়েছে তাঁর। সেখানে বিজেপি প্রার্থী সত্যনারায়ণ মুখার্জির সমর্থনে দ্বিতীয় জনসভা করবেন তিনি। জেলা বিজেপির দাবি, দুই সভাতেই ব্যাপক জনসমাগমের লক্ষ্যে প্রস্তুতি নেওয়া হয়েছে।

এদিকে, নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে প্রশাসনের তরফে। গুরুত্বপূর্ণ এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে এবং সভাস্থল ঘিরে আঁটোসাঁটো নিরাপত্তা রাখা হচ্ছে।

অমিত শাহের জনসভাকে কেন্দ্র করে ওন্দা ও ছাতনা এলাকার বিভিন্ন গ্রামে জোরদার প্রচার চালাচ্ছেন বিজেপি কর্মীরা।

অপরদিকে, বড়জোড়া বিধানসভায় বিজেপি প্রার্থী বিল্লেশ্বর সিংয়ের সমর্থনে রোড শো করবেন মিঠুন চক্রবর্তী । তাঁকে দেখতে ইতিমধ্যেই এলাকায় কর্মী-সমর্থকদের মধ্যে উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে।

রাজনৈতিক মহলের মতে, ভোটের আগে অমিত শাহের এই জোড়া জনসভা বাঁকুড়ায় বিজেপির সংগঠনকে আরও চাঙ্গা করবে এবং নির্বাচনী লড়াইয়ে নতুন মাত্রা যোগ করবে।

হিন্দুস্থান সমাচার / সোমনাথ বরাট




 

 rajesh pande