বীজপুরে প্রচারে উত্তেজনা, জয় বাংলা বনাম জয় শ্রীরাম স্লোগানে মুখোমুখি দুই শিবির
উত্তর ২৪ পরগনা, ১০ এপ্রিল (হি. স.):- শুক্রবার উত্তর ২৪ পরগনার বীজপুর বিধানসভা কেন্দ্রে নির্বাচনী প্রচারকে ঘিরে উত্তেজনার সৃষ্টি হল। হালিশহর পুরসভার ৭ নম্বর ওয়ার্ডে বিজেপি প্রার্থী সুদীপ্ত দাস প্রচারে গেলে তাঁকে লক্ষ্য করে তৃণমূল কংগ্রেস কর্মীরা ‘জ
সুদীপ্ত দাস


উত্তর ২৪ পরগনা, ১০ এপ্রিল (হি. স.):- শুক্রবার উত্তর ২৪ পরগনার বীজপুর বিধানসভা কেন্দ্রে নির্বাচনী প্রচারকে ঘিরে উত্তেজনার সৃষ্টি হল। হালিশহর পুরসভার ৭ নম্বর ওয়ার্ডে বিজেপি প্রার্থী সুদীপ্ত দাস প্রচারে গেলে তাঁকে লক্ষ্য করে তৃণমূল কংগ্রেস কর্মীরা ‘জয় বাংলা’ স্লোগান দিতে শুরু করেন।এর জেরে পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। বিজেপি কর্মী-সমর্থকেরাও পাল্টা ‘জয় শ্রীরাম’ স্লোগান দিতে থাকেন। মুহূর্তের মধ্যে দুই পক্ষের মধ্যে বচসা শুরু হয় এবং একে অপরের দিকে তেড়ে যাওয়ার পরিস্থিতি তৈরি হয়।ঘটনাস্থলে উপস্থিত পুলিশ দ্রুত হস্তক্ষেপ করে এবং দুই পক্ষকে শান্ত করার চেষ্টা করে। তবে উত্তেজনা বাড়তে থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়। তাদের তৎপরতায় পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়।ঘটনায় কোনও বড় ধরনের অশান্তির খবর না মিললেও এলাকায় কিছু সময়ের জন্য চাপা উত্তেজনা বিরাজ করে। নির্বাচনের আগে এই ধরনের ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। রাজনৈতিক মহলের মতে, ভোট যত এগোচ্ছে ততই বাড়ছে রাজনৈতিক সংঘাত, যা প্রশাসনের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে গেছে।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande