গোসাবায় বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ
দক্ষিণ ২৪ পরগনা, ১০ এপ্রিল (হি.স.): আসন্ন নির্বাচন নিয়ে কর্মিসভা চলাকালীন আচমকাই সেখানে ঢুকে বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ উঠল তৃণমূলের দুষ্কৃতীদের বিরুদ্ধে। বৃহস্পতিবার রাতে দক্ষিণ ২৪ পরগনা জেলার গোসাবা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত রাঙাবেলিয়া গ্রা
গোসাবায় বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ


দক্ষিণ ২৪ পরগনা, ১০ এপ্রিল (হি.স.): আসন্ন নির্বাচন নিয়ে কর্মিসভা চলাকালীন আচমকাই সেখানে ঢুকে বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ উঠল তৃণমূলের দুষ্কৃতীদের বিরুদ্ধে। বৃহস্পতিবার রাতে দক্ষিণ ২৪ পরগনা জেলার গোসাবা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত রাঙাবেলিয়া গ্রামের ঘটনা। এই ঘটনায় জখম হন বেশ কয়েকজন বিজেপি কর্মী। বাকিরা পালিয়ে যান। বিজেপির অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই এই ঘটনা ঘটিয়েছে। গোসাবা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে বিজেপির তরফে। যদিও, অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande