কদমতলায় অনুপ্রবেশ, বাংলাদেশি যুবক গ্রেফতার
কদমতলা (ত্রিপুরা), ১০ এপ্রিল (হি.স.): ত্রিপুরার উত্তর জেলার কদমতলা এলাকায় ভারত-বাংলাদেশ সীমান্তে টহলদারির সময় এক বাংলাদেশি যুবককে গ্রেফতার করেছে পুলিশ। পরে তাঁকে শুক্রবার জেলা আদালতে প্রেরণ করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার কদমতলা থান
বাংলাদেশি নাগরিক আটক


কদমতলা (ত্রিপুরা), ১০ এপ্রিল (হি.স.): ত্রিপুরার উত্তর জেলার কদমতলা এলাকায় ভারত-বাংলাদেশ সীমান্তে টহলদারির সময় এক বাংলাদেশি যুবককে গ্রেফতার করেছে পুলিশ। পরে তাঁকে শুক্রবার জেলা আদালতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার কদমতলা থানার পুলিশ এবং বিএসএফ-এর ৯৭ নম্বর ব্যাটালিয়নের সি কোম্পানির জওয়ানরা যৌথভাবে সীমান্ত এলাকায় টহলদারি চালাচ্ছিল। এসময় কদমতলা থানাধীন সাতসঙ্গম গ্রাম পঞ্চায়েতের নতুনটিলা এলাকার সীমান্ত দিয়ে জনৈক ব্যক্তি অবৈধভাবে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করার চেষ্টা করলে তাঁকে সন্দেহভাজন অবস্থায় আটক করা হয়।

আটক ব্যক্তির পরিচয় যাচাই করে জানা যায়, তাঁর নাম রাসেল আহমেদ (২২)। তিনি বাংলাদেশের মৌলভীবাজার জেলার জুড়ি থানার অন্তর্গত গোয়ালবাড়ি এলাকার বাসিন্দা। তাঁর পিতা ইয়াসিন আলী।

পরবর্তীতে বিএসএফ জওয়ানরা তাঁকে কদমতলা থানার পুলিশের হাতে তুলে দেয়। পুলিশ তার বিরুদ্ধে মামলা রুজু করে। কদমতলা থানায় দায়ের হওয়া মামলার নম্বর ১৯/২৬ বলে জানা গেছে।

শুক্রবার সমস্ত আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর অভিযুক্তকে জেলা আদালতে প্রেরণ করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ রুখতে নিরাপত্তা বাহিনীর নজরদারি আরও জোরদার করা হয়েছে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande