বড় সাফল্য চন্দননগর পুলিশের, উদ্ধার বিপুল পরিমাণ গাজা
চন্দননগর, ১০ এপ্রিল (হি.স.) : গোপন সূত্রে খবরের ভিত্তিতে চন্দননগরে পুলিশ ও সিআইডির যৌথ অভিযানে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনায় গ্রেফতার করা হয়েছে দুই ব্যক্তিকে। শুক্রবার চন্দননগর পুলিশের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলনে
চন্দননগর পুলিশের সাংবাদিক সম্মেলন


চন্দননগর, ১০ এপ্রিল (হি.স.) : গোপন সূত্রে খবরের ভিত্তিতে চন্দননগরে পুলিশ ও সিআইডির যৌথ অভিযানে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনায় গ্রেফতার করা হয়েছে দুই ব্যক্তিকে।

শুক্রবার চন্দননগর পুলিশের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলনে জানা গেছে , দিল্লি রোড হয়ে নদিয়া জেলার দিকে একটি ট্রাকে করে মাদক পাচার করা হচ্ছিল। সেই খবরের ভিত্তিতে পরিকল্পনা করে বৃহস্পতিবার গভীর রাতে অভিযান চালায় পুলিশ ও সিআইডি আধিকারিকরা। রাত প্রায় ৩টে নাগাদ সেতপুর এলাকায় ট্রাকটি আটক করা হয়।

তল্লাশি চালিয়ে ট্রাক থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকেই ট্রাকের চালক ও সহকারীকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের নাম বিশাল সরকার ও সোনারুল খান।

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, উদ্ধার হওয়া মাদক নদিয়ার বিভিন্ন এলাকায় পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে এই চক্রের সঙ্গে জড়িত অন্যদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।

চন্দননগর কমিশনারেটের তরফে জানানো হয়েছে, মাদক পাচারের বিরুদ্ধে এই ধরনের অভিযান ভবিষ্যতেও আরও জোরদার করা হবে।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande