প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রফুল্ল চন্দ্র সেনের জন্মবার্ষিকীতে শ্রদ্ধা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের
কলকাতা, ১০ এপ্রিল (হি. স.) : প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রফুল্ল চন্দ্র সেনের জন্মবার্ষিকী উপলক্ষে শুক্রবার শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।সমাজ মাধ্যম এক্স হ্যান্ডেলে এক বার্তায় মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, - বাংলার প্রাক্তন মুখ্যমন
প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রফুল্ল চন্দ্র সেনের জন্মবার্ষিকীতে শ্রদ্ধা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের


কলকাতা, ১০ এপ্রিল (হি. স.) : প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রফুল্ল চন্দ্র সেনের জন্মবার্ষিকী উপলক্ষে শুক্রবার শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।সমাজ মাধ্যম এক্স হ্যান্ডেলে এক বার্তায় মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, - বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রফুল্ল চন্দ্র সেনের জন্মবার্ষিকীতে আমি তাঁর প্রতি আমার গভীর শ্রদ্ধা ও সশ্রদ্ধ অভিবাদন জানাই।

উল্লেখ্য, এই রাজ্যের তৃতীয় মুখ্যমন্ত্রী হিসেবে গুরুদায়িত্ব পালন করেছিলেন প্রফুল্ল চন্দ্র সেন। ১৯৬২ সালে তিনি পশ্চিমবঙ্গের তৃতীয় মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন এবং ১৯৬৭ সাল পর্যন্ত এই পদে অধিষ্ঠিত ছিলেন। তাঁর জন্ম সেনহাটি গ্রামে। অধুনা বাংলাদেশের খুলনা জেলার ওই গ্রামে আজকের দিনেই জন্মগ্রহণ করেন তিনি। ১৯২১ সালে গান্ধীজির অসহযোগ আন্দোলনের আহ্বানে সাড়া দিয়ে তিনি রাজনৈতিক জীবন বেছে নেন। হুগলি জেলার আরামবাগে জীবনের অধিকাংশ সময় অতিবাহিত করেন। ৬০ বছর সেখানে জীবনযাপনের পাশাপাশি জীবন যুদ্ধে ও রাজনৈতিক কর্মকান্ডে জড়িয়ে থাকেন। আরামবাগের গান্ধী হিসেবেও জনপ্রিয় ছিলেন তিনি।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande