নাকা চেকিংয়ে নগদ টাকা উদ্ধার চুঁচুড়ায়, গ্রেফতার এক
হুগলি, ১০ এপ্রিল (হি.স.) : আসন্ন নির্বাচনকে সামনে রেখে হুগলির চুঁচুড়ায় নাকা চেকিং চলাকালীন বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। শুক্রবার সন্ধ্যায় চুঁচুড়া থানার উদ্যোগে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় তল্লাশি চালানোর সময় এক
নগদ টাকা উদ্ধার পুলিশের নাকাতে


হুগলি, ১০ এপ্রিল (হি.স.) : আসন্ন নির্বাচনকে সামনে রেখে হুগলির চুঁচুড়ায় নাকা চেকিং চলাকালীন বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। শুক্রবার সন্ধ্যায় চুঁচুড়া থানার উদ্যোগে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় তল্লাশি চালানোর সময় এক ব্যক্তির কাছ থেকে ৯৪ হাজার ৯০০ টাকা উদ্ধার করে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম বিবেকানন্দ দে। তিনি নদিয়ার কল্যাণী এলাকার বাসিন্দা। নাকা চেকিং চলাকালীন সন্দেহজনকভাবে ঘোরাফেরা করায় পুলিশ তাকে আটক করে তল্লাশি চালায়। তল্লাশিতে তার কাছ থেকে ওই নগদ অর্থ উদ্ধার হয়।

প্রাথমিকভাবে পুলিশের অনুমান, আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে অবৈধ অর্থ লেনদেনের সঙ্গে এই ঘটনার যোগ থাকতে পারে। তবে ধৃত ব্যক্তি টাকার উৎস সম্পর্কে সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি বলে জানা গেছে।

ঘটনার পর অভিযুক্তকে গ্রেফতার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। নির্বাচনকে সামনে রেখে জেলায় আইনশৃঙ্খলা বজায় রাখতে নাকা চেকিং আরও জোরদার করা হবে বলেও পুলিশ সূত্রে জানা গেছে।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande