ধেমাজি জেলা কারাগারে আত্মঘাতী লেন্সনায়ক পলাশ গগৈ
ধেমাজি (অসম), ১০ এপ্রিল (হি.স.) : নির্বাচনী ব্যস্ততার মধ্যে ধেমাজি জেলা কারাগারে কর্তব্যরত অবস্থায় নিজের ইনসাস রাইফেল দিয়ে গুলি করে আত্মঘাতী হয়েছেন ২২ ব্যাটালিয়নের লেন্সনায়ক পলাশ গগৈ। নিহত জওয়ান পলাশ গগৈয়ের বাড়ি লখিমপুর জেলার ঘিলামারা ঢাপলিয
ধেমাজি জেলা কারাগারে আত্মঘাতী লেন্সনায়ক পলাশ গগৈ


ধেমাজি (অসম), ১০ এপ্রিল (হি.স.) : নির্বাচনী ব্যস্ততার মধ্যে ধেমাজি জেলা কারাগারে কর্তব্যরত অবস্থায় নিজের ইনসাস রাইফেল দিয়ে গুলি করে আত্মঘাতী হয়েছেন ২২ ব্যাটালিয়নের লেন্সনায়ক পলাশ গগৈ।

নিহত জওয়ান পলাশ গগৈয়ের বাড়ি লখিমপুর জেলার ঘিলামারা ঢাপলিয়াল এলাকায়। কারাগারের পর্যবেক্ষণ টাওয়ারে কর্তব্যরত অবস্থাতে তিনি এই আত্মঘাতী পদক্ষেপ নেন। সকাল ১১টা থেকে বেলা ২-টা পর্যন্ত ডিউটিতে ছিলেন তিনি। ডিউটির সময় অনভিপ্রেত এই ঘটনা ঘটিয়েছেন পলাশ।

আত্মহত্যার কারণ এখনও জানা যায়নি। ধেমাজি জেলা কারাগারের ঘটনাস্থলে গিয়ে নিজে তদন্ত করছেন ধেমাজির সিনিয়র পুলিশ সুপার সুধাকর সিং।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande