সোনিপতে কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, লক্ষাধিক টাকার ক্ষতি
সোনিপত, ১০ এপ্রিল (হি.স.): হরিয়ানার সোনিপত জেলার গান্নৌর এলাকায় শুক্রবার ভোরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। একটি বাড়ির ভেতরে থাকা থালা-বাটি তৈরির কারখানায় হঠাৎ আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। সে সময় পরিবারের স
সোনিপথে পাতার থালা-বাটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, লক্ষাধিক টাকার ক্ষতি


সোনিপত, ১০ এপ্রিল (হি.স.): হরিয়ানার সোনিপত জেলার গান্নৌর এলাকায় শুক্রবার ভোরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। একটি বাড়ির ভেতরে থাকা থালা-বাটি তৈরির কারখানায় হঠাৎ আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। সে সময় পরিবারের সদস্যরা ঘুমিয়ে থাকলেও দ্রুত সতর্ক হওয়ায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। তবে কারখানার ভেতরে থাকা যন্ত্রপাতি ও মজুত সামগ্রী আগুনে পুড়ে যায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়ির যে অংশে কারখানাটি ছিল, সেখান থেকেই আগুনের সূত্রপাত। অল্প সময়ের মধ্যেই ধোঁয়ায় পুরো বাড়ি ঢেকে যায়। ঘুম ভেঙে পরিবারের সদস্যরা চারদিকে ধোঁয়া দেখতে পেয়ে তড়িঘড়ি বাইরে বেরিয়ে আসেন। বাইরে এসে দেখা যায়, কারখানার মেশিন ও কাঁচামালে আগুন লেগে দাউ দাউ করে জ্বলছে। কয়েক মিনিটের মধ্যেই আগুন ভয়াবহ আকার ধারণ করে এবং পাতার থালা-বাটিও আগুনে পুড়ে যায়।

খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তাঁরা আগুন নেভানোর কাজ শুরু করেন। কারখানার মালিক দিনেশ জানান, প্রায় ছয় মাস আগে তিনি এই ব্যবসাটি শুরু করেছিলেন, এটি তাঁর পরিবারের আয়ের প্রধান উৎস ছিল। প্রায় পাঁচ লক্ষ টাকা বিনিয়োগ করে মেশিন ও কাঁচামাল কেনা হয়েছিল। অগ্নিকাণ্ডে সমস্ত মেশিন, কাঁচামাল ও বৈদ্যুতিক সংযোগ সম্পূর্ণ পুড়ে নষ্ট হয়ে গেছে।

প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে, শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত। ঘটনায় প্রায় তিন লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন কারখানার মালিক।

---------------

হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস




 

 rajesh pande