মালতিপুরে জোরদার প্রচার সিপিআই(এম) প্রার্থী মিনারুলের
মালদা, ১০ এপ্রিল (হি. স.): আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে মালদা জেলার মালতিপুর বিধানসভা কেন্দ্রে জোরকদমে প্রচারে নেমেছেন সিপিআই(এম) প্রার্থী মিনারুল হোসেন। শুক্রবার বলিয়া, সোনারাই-সহ একাধিক এলাকায় বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগ করেন তিনি।দিনের শ
মালতিপুরে প্রচার


মালদা, ১০ এপ্রিল (হি. স.): আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে মালদা জেলার মালতিপুর বিধানসভা কেন্দ্রে জোরকদমে প্রচারে নেমেছেন সিপিআই(এম) প্রার্থী মিনারুল হোসেন। শুক্রবার বলিয়া, সোনারাই-সহ একাধিক এলাকায় বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগ করেন তিনি।দিনের শুরুতে দলের প্রবীণ নেতৃত্বের সঙ্গে সাক্ষাৎ করে আশীর্বাদ নেন মিনারুল। এরপর কর্মী-সমর্থকদের নিয়ে প্রচারে বেরিয়ে সাধারণ মানুষের সমস্যার কথা শোনেন। পাশাপাশি রাজ্যের দুর্নীতি, বেকারত্ব ও উন্নয়নের অভাব নিয়ে সরব হন তিনি। এলাকায় তাঁকে ঘিরে উৎসাহ লক্ষ্য করা যায়।মানুষের এই সমর্থনই তাঁদের লড়াইকে আরও শক্তিশালী করছে বলে জানান প্রার্থী।সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তৃণমূল প্রার্থী আব্দুল রহিম বক্সীকে কড়া ভাষায় আক্রমণ করেন মিনারুল। তিনি অভিযোগ করেন, দলবদলকারীদের উপর মানুষের আস্থা নেই। আর উন্নয়ন হয়েছে শুধুমাত্র শাসকদলের ঘনিষ্ঠদের জন্য।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande