নিমন্ত্রণ জানাতে গিয়ে বিবাদ, সুলতানপুরে গুলিবিদ্ধ একই পরিবারের ৫ জন
সুলতানপুর, ১০ এপ্রিল (হি.স.) : উত্তর প্রদেশের সুলতানপুর জেলার বলদিরায় থানা এলাকার বঘৌলি গ্রামে বৃহস্পতিবার রাতে নিমন্ত্রণ জানানোকে কেন্দ্র করে হওয়া বিবাদ এক ভয়াবহ রূপ নিল। অভিযোগ, গ্রামেরই কিছু প্রভাবশালী ব্যক্তি একই পরিবারের পাঁচ সদস্যের ওপর অতর্ক
গুলিবিদ্ধ একই পরিবারের ৫ জন


সুলতানপুর, ১০ এপ্রিল (হি.স.) : উত্তর প্রদেশের সুলতানপুর জেলার বলদিরায় থানা এলাকার বঘৌলি গ্রামে বৃহস্পতিবার রাতে নিমন্ত্রণ জানানোকে কেন্দ্র করে হওয়া বিবাদ এক ভয়াবহ রূপ নিল। অভিযোগ, গ্রামেরই কিছু প্রভাবশালী ব্যক্তি একই পরিবারের পাঁচ সদস্যের ওপর অতর্কিতে গুলি চালায়, যার জেরে সকলে গুরুতর জখম হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে লখনউ ট্রমা সেন্টারে স্থানান্তর করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার অখণ্ড প্রতাপ সিং শুক্রবার জানিয়েছেন, বৃহস্পতিবার রাতে বঘৌলি গ্রামের বাসিন্দা সমরজিৎ যাদবের স্ত্রীর পারলৌকিক কাজ (শ্রাদ্ধ অনুষ্ঠান) ছিল। সমরজিতের মেয়ে প্রীতি যাদব তাঁদেরই আত্মীয় ত্রিবেনি যাদব ও রাজেশ যাদবের বাড়িতে নিমন্ত্রণ জানাতে গিয়েছিলেন। সেখানে কোনও বিষয় নিয়ে রাজেশের সঙ্গে প্রীতির বচসা শুরু হয় এবং রাজেশ ওই তরুণীর সঙ্গে অভব্য আচরণ করেন বলে অভিযোগ। মুহূর্তের মধ্যে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং রাজেশ তাঁর সহযোগীদের নিয়ে সমরজিতের পরিবারের ওপর এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করেন।

গুলির ছররায় সমরজিৎ যাদবের পরিবারের ৫ জন রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন। আহতরা হলেন— সন্তোষ, প্রীতি যাদব, দিলীপ, দিব্যাংশ এবং যোগেন্দ্র যাদব। খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। সেখান থেকে তাঁদের জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। আহতদের মধ্যে দিলীপ যাদবের শরীরে গুলির অনেক ছররা লেগেছে, তাঁর শারীরিক পরিস্থিতির অবনতি হওয়ায় চিকিৎসকরা তাঁকে লখনউ ট্রমা সেন্টারে স্থানান্তর করেছেন।

আহত সন্তোষ কুমার জানিয়েছেন, হামলাকারীদের কাছে .৩১৫ বোর ও অন্যান্য আগ্নেয়াস্ত্র ছিল। তাঁরা অনুষ্ঠান থেকে খেয়ে ফেরার পর যখন বাড়ির সামনে দাঁড়িয়ে ছিলেন, তখনই ত্রিবেনি, সঙ্গম এবং রাজেশ দলবল নিয়ে এসে হামলা চালায়। সন্তোষের দাবি, তাঁদের মধ্যে কোনও পুরনো শত্রুতা ছিল না এবং তাঁরা সম্পর্কে একে অপরের আত্মীয়। অভিযুক্তদের ধরতে পুলিশের একাধিক দল গঠন করা হয়েছে এবং তল্লাশি অভিযান শুরু হয়েছে।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande