দক্ষিণ কাশ্মীরে পুলিশের তিনটি পৃথক তল্লাশি অভিযান , গ্রেফতার পাঁচ
অনন্তনাগ, ১০ এপ্রিল (হি.স): দক্ষিণ কাশ্মীর জুড়ে পুলিশের তিনটি পৃথক তল্লাশি অভিযানে গ্রেফতার পাঁচ মাদক পাচারকারী। শুক্রবার এক পুলিশ আধিকারিক জানিয়েছেন , প্রথম তল্লাশি অভিযানটি চালানো হয় সঙ্গম অঞ্চলে। মাদক পাচারের অভিযোগে পুলিশ গ্রেফতার করে নয়না গু
দক্ষিণ কাশ্মীরে পুলিশের তিনটি পৃথক তল্লাশি অভিযান , গ্রেফতার পাঁচ


অনন্তনাগ, ১০ এপ্রিল (হি.স): দক্ষিণ কাশ্মীর জুড়ে পুলিশের তিনটি পৃথক তল্লাশি অভিযানে গ্রেফতার পাঁচ মাদক পাচারকারী। শুক্রবার এক পুলিশ আধিকারিক জানিয়েছেন , প্রথম তল্লাশি অভিযানটি চালানো হয় সঙ্গম অঞ্চলে। মাদক পাচারের অভিযোগে পুলিশ গ্রেফতার করে নয়না গুন্দ বাবা খলিলের বাসিন্দা আরবাজ আহমেদ দার ও ফায়াজ আহমেদ দারকে। ধৃত ফায়াজ আহমেদের বাসভবনে পুলিশ তল্লাশি চালিয়ে উদ্ধার করে ৩ কেজি ৯৯ গ্রাম মাদক।

দ্বিতীয় অভিযানটি চালানো হয় সঙ্গম পুলিশ ফাঁড়ি অঞ্চলে। নৈবস্তি মারহামার চেকপয়েন্টে একটি গাড়িকে দেখে পুলিশের সন্দেহ হয় এবং গাড়িটিকে আটক করে । এরপর গাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় ৪৮৮ গ্রাম মাদক। ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয় শাহজাদা সুভাইদ ও ওয়ারিস-উল-ইসলামকে । এরা বাটাগুন্ড ত্রালের বাসিন্দা।

তৃতীয় অভিযানটি চালানো হয়েছে অনন্তনাগ পুলিশ স্টেশনের অন্তর্গত অনন্তনাগ বাইপাসের কাছে দন্তার সেতুর কাছে। ঘটনায় সাজ্জাদ আহমেদ শাহকে আটক করা হয়। সে হাকোরা বাদাজগামের বাসিন্দা। পুলিশ তাদের কাছ থেকে উদ্ধার করেছে ১৯৪ গ্রাম মাদক। এই পৃথক তিনটি ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

---------------

হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক




 

 rajesh pande