হলদিয়া পৌরসভা নির্বাচন, ১৬ নম্বর ওয়ার্ডে তৃণমূল প্রার্থীর সমর্থনে জোরকদমে গৃহসম্পর্ক অভিযান
হলদিয়া, ১০ এপ্রিল (হি. স.) : আসন্ন পৌরসভা নির্বাচনকে সামনে রেখে জোরকদমে প্রচার শুরু করেছে তৃণমূল কংগ্রেস। শুক্রবার হলদিয়া পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী তাপসী মণ্ডলের সমর্থনে ২০৪ নম্বর বুথ এলাকায় বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগ সারলেন দলীয় কর্মী
হলদিয়াতে বাড়ি বাড়ি নির্বাচনী প্রচার চলছে


হলদিয়া, ১০ এপ্রিল (হি. স.) : আসন্ন পৌরসভা নির্বাচনকে সামনে রেখে জোরকদমে প্রচার শুরু করেছে তৃণমূল কংগ্রেস। শুক্রবার হলদিয়া পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী তাপসী মণ্ডলের সমর্থনে ২০৪ নম্বর বুথ এলাকায় বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগ সারলেন দলীয় কর্মী ও সমর্থকেরা।

​দলীয় সূত্রের দাবি, নিবিড় প্রচারের প্রথম দফায় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করে রাজ্য সরকারের উন্নয়নের বার্তা পৌঁছে দেওয়া হচ্ছে। এদিনের কর্মসূচিতে নেতৃত্ব দেন বুথ কমিটির সভাপতি অর্ণব দেবনাথ। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বুথ স্তরের অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা। দলীয় নেতৃত্বের মতে, নির্বাচনের আগে এই ধরনের নিবিড় জনসংযোগ কর্মসূচি সংগঠনের ভিতকে আরও শক্তিশালী করবে।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande