
মালদা, ১০ এপ্রিল (হি. স.):- মালদার গাজোল বিধানসভা কেন্দ্রে নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেওয়ার পর তা প্রত্যাহার করে বিজেপিকে সমর্থন জানানোকে কেন্দ্র করে রাজনৈতিক চর্চা তুঙ্গে। গাজোলের বাসিন্দা প্রফুল্ল চন্দ্র সরকার শেষ পর্যন্ত নির্দল প্রার্থিতা থেকে সরে এসে বিজেপির হাত ধরেন।শুক্রবার উত্তর মালদা বিজেপি কার্যালয়ে এই যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন সাংসদ খগেন মুর্মু এবং জেলা সভাপতি প্রতাপ সিং। তাঁরা প্রফুল্ল চন্দ্র সরকারকে ফুল দিয়ে সংবর্ধনা জানান।প্রফুল্ল চন্দ্র সরকার বলেন, রাজ্যে পরিবর্তনের প্রয়োজন রয়েছে এবং সেই পরিবর্তন বিজেপির মাধ্যমেই সম্ভব। ভোট বিভাজন এড়াতেই তিনি মনোনয়ন প্রত্যাহার করে বিজেপিকে সমর্থন করেছেন।অন্যদিকে, খগেন মুর্মু দাবি করেন, রাজ্যে সুশাসন, উন্নয়ন ও নিরাপত্তা দিতে পারে একমাত্র বিজেপি, তাই বিভিন্ন দল থেকে মানুষ বিজেপিতে যোগ দিচ্ছেন। প্রতাপ সিংও বলেন, গাজোলের মানুষ পরিবর্তনের পক্ষে এবং তৃণমূলকে পরাস্ত করতে প্রস্তুত।যদিও তৃণমূল কংগ্রেসের মুখপাত্র শুভময় বাসু এই ঘটনাকে গুরুত্ব দিতে নারাজ। তাঁর দাবি, প্রফুল্লবাবু আগে থেকেই বিজেপির সমর্থক ছিলেন এবং এই যোগদান পূর্বপরিকল্পিত।ঘটনাকে কেন্দ্র করে গাজোলের রাজনৈতিক উত্তাপ আরও বাড়বে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়