
দক্ষিণ ২৪ পরগনা, ১০ এপ্রিল (হি.স.): আগ্নেয়াস্ত্র-সহ এক আইএসএফ কর্মীকে গ্রেফতার করল পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা জেলার ভাঙড়ের উত্তর কাশীপুর থানা এলাকার রঘুনাথপুর খালপাড় এলাকায়। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতের নাম হাবিবুর রহমান মোল্লা। সে ওই এলাকারই বাসিন্দা। তার কাছ থেকে তিনটি পাইপগান ও দুই রাউন্ড গুলি বাজেয়াপ্ত করা হয়েছে। পুলিশ সূত্রে এও জানা গেছে, হাবিবুর বেশ কিছুদিন ধরেই বিভিন্ন এলাকায় অস্ত্র সরবরাহ করছিল বলে গোপন সূত্রে খবর মিলেছিল। তারপর থেকেই তার বাড়ির উপরে নজর রাখা হয়। শেষমেশ বৃহস্পতিবার গভীর রাতে তাকে হাতেনাতে পাকড়াও করে পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ