খানাকুলে আইএসএফের রোড শো, প্রচারে নওশাদ সিদ্দিকী
হুগলি, ১০ এপ্রিল (হি.স.) : আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে হুগলির খানাকুলে জোরদার প্রচার চালাল আইএসএফ। দলের প্রার্থী সাদ্দাম হোসেনের সমর্থনে শুক্রবার একটি বড় রোড শো অনুষ্ঠিত হয়, যেখানে উপস্থিত ছিলেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। স্থানীয় সূত্র
দলীয় প্রার্থীর প্রচারে খানাকুলে নৌসাদ  সিদ্দিকী


হুগলি, ১০ এপ্রিল (হি.স.) : আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে হুগলির খানাকুলে জোরদার প্রচার চালাল আইএসএফ। দলের প্রার্থী সাদ্দাম হোসেনের সমর্থনে শুক্রবার একটি বড় রোড শো অনুষ্ঠিত হয়, যেখানে উপস্থিত ছিলেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, খানাকুলের বিভিন্ন এলাকা ঘুরে এই রোড শো অনুষ্ঠিত হয়। দলীয় পতাকা ও স্লোগানে মুখর হয়ে ওঠে গোটা এলাকা। কর্মী-সমর্থকদের ভিড় ছিল উল্লেখযোগ্য।

রোড শো চলাকালীন নওশাদ সিদ্দিকী রাজ্যের শাসক দলের বিরুদ্ধে একাধিক ইস্যুতে সরব হন। তাঁর দাবি, সাধারণ মানুষের স্বার্থে আইএসএফ ধারাবাহিকভাবে লড়াই চালিয়ে যাচ্ছে এবং আগামী নির্বাচনে মানুষ তাদের সমর্থন জানাবে।

আইএসএফ প্রার্থী সাদ্দাম হোসেনও মানুষের পাশে থাকার আশ্বাস দেন। তিনি বলেন, এলাকার উন্নয়ন ও সাধারণ মানুষের সমস্যা সমাধানই তাঁর প্রধান লক্ষ্য।

রোড শোকে ঘিরে এলাকায় পুলিশি নজরদারিও জোরদার করা হয়। নির্বাচন যত এগিয়ে আসছে, ততই খানাকুলে রাজনৈতিক তৎপরতা বাড়ছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande