মধ্যপ্রদেশে শুক্রবার থেকে বাড়বে তাপমাত্রা
ভোপাল, ১০ এপ্রিল (হি.স.) : মধ্যপ্রদেশে এপ্রিল মাসের শুরুতে এবার তীব্র গরমের বদলে ঝড়, বৃষ্টি ও শিলাবৃষ্টি হয়েছে। তবে শুক্রবার থেকে রাজ্যে গরমের প্রভাব বাড়তে শুরু করবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর । এদিন আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে , দিনের তাপমাত্রা আ
মধ্যপ্রদেশে থামল ঝড়-বৃষ্টির দাপট, আজ থেকে বাড়বে তাপমাত্রা


ভোপাল, ১০ এপ্রিল (হি.স.) : মধ্যপ্রদেশে এপ্রিল মাসের শুরুতে এবার তীব্র গরমের বদলে ঝড়, বৃষ্টি ও শিলাবৃষ্টি হয়েছে। তবে শুক্রবার থেকে রাজ্যে গরমের প্রভাব বাড়তে শুরু করবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর । এদিন আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে , দিনের তাপমাত্রা আগামী কয়েকদিন ৪ থেকে ৬ ডিগ্রি পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। ফলে রাজ্যের বিভিন্ন অংশে গরমের তীব্রতা ক্রমশ বাড়বে।

উল্লেখ্য, এপ্রিলের প্রথম ভাগে মধ্যপ্রদেশে একাধিক ঘূর্ণাবর্ত সক্রিয় ছিল। এর ফলে ১ থেকে ৯ এপ্রিল পর্যন্ত রাজ্যের বিভিন্ন জেলায় কখনও ঝোড়ো হাওয়া, কখনও বৃষ্টি, আবার কোথাও কোথাও শিলাবৃষ্টি হয়েছে। বৃহস্পতিবারও একটি ঘূর্ণাবর্তের প্রভাবে পূর্ব মধ্যপ্রদেশের উমারিয়া, শাহডোল, দিনদোরি, অনুপপুর, মণ্ডলা, সেওনি ও বালাঘাট জেলায় আবহাওয়ার পরিবর্তন দেখা যায়। কোথাও প্রবল ঝোড়ো হাওয়া বয়েছে, আবার কোথাও হালকা বৃষ্টিপাত হয়েছে।

আবহাওয়া দফতর জানিয়েছে, শুক্রবার থেকে ঘূর্ণাবর্তের প্রভাব প্রায় শেষ হয়ে যাবে। আগামী পাঁচ দিন রাজ্যে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই এবং আবহাওয়া শুষ্ক থাকবে। ফলে তাপমাত্রা পর্যায়ক্রমে বাড়বে। তবে ১৫ এপ্রিল উত্তর-পশ্চিম ভারতে একটি নতুন পশ্চিমী ঝঞ্ঝা সক্রিয় হওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও তার প্রভাব মধ্যপ্রদেশে খুব বেশি পড়বে না বলেই মনে করা হচ্ছে।

হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস




 

 rajesh pande