পুড়শুড়ায় প্রচারে গন্ডগোল, বিজেপি-তৃণমূলের সংঘর্ষে উত্তেজনা
আরামবাগ, ১০ এপ্রিল (হি.স.) : পুড়শুড়া বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী বিমান ঘোষ -এর নির্বাচনী প্রচারকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল এলাকায়। তৃণমূলের বিরুদ্ধে প্রচারে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে, যদিও বিষয়টি নিয়ে পালটা প্রতিরোধ গড়ে তোলেন বিজেপি কর্মীরা
বিজেপির প্রচারে তৃণমূল সমর্থক


আরামবাগ, ১০ এপ্রিল (হি.স.) : পুড়শুড়া বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী বিমান ঘোষ -এর নির্বাচনী প্রচারকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল এলাকায়। তৃণমূলের বিরুদ্ধে প্রচারে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে, যদিও বিষয়টি নিয়ে পালটা প্রতিরোধ গড়ে তোলেন বিজেপি কর্মীরাও।

জানা গিয়েছে, এদিন কেলেপাড়া পঞ্চায়েত এলাকায় প্রচার চালাচ্ছিলেন বিমান ঘোষ। অভিযোগ, সেই সময় স্থানীয় পঞ্চায়েতের তৃণমূল উপপ্রধান শ্রীকান্ত মালিক ও তাঁর অনুগামীরা প্রচারে বাধা দেওয়ার চেষ্টা করেন। এতে দুই পক্ষের মধ্যে বচসা শুরু হয়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

পরে বিজেপি কর্মীরাও প্রতিরোধ গড়ে তুললে এলাকায় চরম উত্তেজনা সৃষ্টি হয়। খবর পেয়ে পুড়শুড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ঘটনার পর পুড়শুড়া থানায় অভিযোগ দায়ের করেছে বিজেপি। তাঁদের অভিযোগ, প্রচারের সময় তাদের উপর হামলা চালানো হয়, মারধর করা হয় এবং মহিলা কর্মীদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়।

অন্যদিকে, এই অভিযোগের প্রেক্ষিতে তৃণমূলের পক্ষ থেকে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

ঘটনাকে ঘিরে এলাকায় রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande