শনিবার শ্রীভূমি শহরের একটি ভোটকেন্দ্রে পুনৰ্ভোট
শ্রীভূমি (অসম), ১০ এপ্রিল (হি.স.) : নির্বাচন কমিশনের নির্দেশে শ্রীভূমি শহরে অবস্থিত ১২৩ নম্বর উত্তর করিমগঞ্জ বিধানসভা আসনের ২৩৯ নম্বর ভোটকেন্দ্র বেবিল্যান্ড হাই ইংলিশ স্কুলে আগামীকাল শনিবার (১১ এপ্রিল) পুনরায় ভোটগ্রহণ করা হবে। শনিবার সকাল ৭-টা থ
শনিবার শ্রীভূমি শহরের একটি ভোটকেন্দ্রে পুনৰ্ভোট


শ্রীভূমি (অসম), ১০ এপ্রিল (হি.স.) : নির্বাচন কমিশনের নির্দেশে শ্রীভূমি শহরে অবস্থিত ১২৩ নম্বর উত্তর করিমগঞ্জ বিধানসভা আসনের ২৩৯ নম্বর ভোটকেন্দ্র বেবিল্যান্ড হাই ইংলিশ স্কুলে আগামীকাল শনিবার (১১ এপ্রিল) পুনরায় ভোটগ্রহণ করা হবে।

শনিবার সকাল ৭-টা থেকে বিকাল ৫-টা পর্যন্ত শ্রীভূমি শহরের ৯ নম্বর ওয়ার্ডে অবস্থিত এই ভোটকেন্দ্রের সকল যোগ্য ভোটারদের পুনরায় ভোট দান করতে শ্রীভূমি জেলা প্রশাসনের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

পুনরায় ভোট উপলক্ষ্যে আগামীকাল ১১ এপ্রিল বিকাল ৫-টা পর্যন্ত শ্রীভূমি পুর এলাকায় ড্রাই-ডে ঘোষণা করা হয়েছে।

হিন্দুস্থান সমাচার / মনোজিৎ দাস




 

 rajesh pande