নির্বাচন কমিশনের ভূমিকায় তীব্র ক্ষোভ সিপিআইএমের, ভোটাধিকার খর্বের অভিযোগ সেলিমের
কলকাতা, ১০ এপ্রিল (হি. স.):-নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন সিপিআইএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। শুক্রবার কলকাতার মুজাফফর আহমেদ ভবনে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে তিনি অভিযোগ করেন, লক্ষ লক্ষ ভোটারকে ভোটার তালিকা থেকে বাদ দিয়ে
মুহম্মদ সেলিম


কলকাতা, ১০ এপ্রিল (হি. স.):-নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন সিপিআইএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। শুক্রবার কলকাতার মুজাফফর আহমেদ ভবনে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে তিনি অভিযোগ করেন, লক্ষ লক্ষ ভোটারকে ভোটার তালিকা থেকে বাদ দিয়ে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। সেলিম বলেন, “আমরা মনে করি, বড় অংশের মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত রেখে কোনও গণতান্ত্রিক নির্বাচন হতে পারে না।” তিনি জানান, এআইআর-এর ভোটার তালিকার সাপ্লিমেন্টারি প্রকাশের অপেক্ষায় ছিল দল, কিন্তু এখনও বহু মানুষের নাম তালিকা থেকে বাদ পড়ে রয়েছে।তিনি আরও বলেন, সুপ্রিম কোর্টে এমন মন্তব্য করা হয়েছে যে ভোট পর্বে অংশ নিতে না পারলেও ভোটার অধিকার থাকবে, যা নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে। তাঁর মতে, ভোটাধিকার একটি সাংবিধানিক ও গণতান্ত্রিক অধিকার, যা স্বাধীনতার পর থেকে নাগরিকরা ভোগ করে আসছেন।সেলিমের অভিযোগ, বিচার ব্যবস্থাকে ব্যবহার করে ভোটাধিকার সংকুচিত করার চেষ্টা চলছে, যা গণতন্ত্রের পরিসরকে সীমিত করছে। তিনি জানান, এই বিষয়ে দলের প্রতিনিধি দল ইতিমধ্যে মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে অভিযোগ দায়ের করেছে। পাশাপাশি, সিপিআইএমের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এম এ বেবী নির্বাচন কমিশনকে চিঠি লিখেছেন বলেও জানান তিনি।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande