“এক নতুন অধ্যায়ের সূচনা হলো”, সংকল্পপত্র প্রকাশ নিয়ে মন্তব্য শমীক ভট্টাচার্যর
কলকাতা, ১০ এপ্রিল, (হি.স.): “পশ্চিমবঙ্গের প্রতিটি মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনার লক্ষ্যে, উন্নয়ন ও বিশ্বাসের এই যাত্রায় এক নতুন অধ্যায়ের সূচনা হলো।” অমিত শাহর সংকল্পপত্র প্রকাশ নিয়ে এই মন্তব্য করলেন পশ্চিমবঙ্গের রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্
“এক নতুন অধ্যায়ের সূচনা হলো”, সংকল্পপত্র প্রকাশ নিয়ে মন্তব্য শমীক ভট্টাচার্যর


কলকাতা, ১০ এপ্রিল, (হি.স.): “পশ্চিমবঙ্গের প্রতিটি মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনার লক্ষ্যে, উন্নয়ন ও বিশ্বাসের এই যাত্রায় এক নতুন অধ্যায়ের সূচনা হলো।” অমিত শাহর সংকল্পপত্র প্রকাশ নিয়ে এই মন্তব্য করলেন পশ্চিমবঙ্গের রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য।

শমীকবাবু শুক্রবার এক্সবার্তায় লিখেছেন,পরিবর্তনের দৃঢ় অঙ্গীকার নিয়ে বিজেপি-র সংকল্পপত্র প্রকাশ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই সংকল্পপত্র শুধু একটি রাজনৈতিক প্রতিশ্রুতি নয়, বরং পশ্চিমবঙ্গের সার্বিক উন্নয়ন, স্বচ্ছ ও জবাবদিহিমূলক সুশাসন এবং মানুষের আস্থা পুনর্গঠনের এক সুস্পষ্ট রূপরেখা।

শিল্পায়ন থেকে কর্মসংস্থান, কৃষি থেকে পরিকাঠামো—প্রতিটি ক্ষেত্রে নতুন দিশা দেখানোর অঙ্গীকার এতে প্রতিফলিত হয়েছে।”

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande